নুসরাত-মিমি-শুভশ্রী পুজোর জন্য একটি গানে তারকাদের ঘনঘটা। গ্ল্যামারের ঝলকানি। খেলোয়ার থেকে গায়ক, বাদ পড়ে নি কিছুই। কিন্তু সমস্যা হচ্ছে, ইউটিউব আটকে গানের মেকিং ভিডিওতে। ১৭ ই সেপ্টেম্বর মুক্তি পেলেও এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি গানটি।
তবে সম্প্রতি ‘জয় জয় দুর্গা মা’-এর একটি রেকর্ড ভিডিও সামনে এসেছে। যা নিয়ে বেঁধেছে জট। ভিডিওতে কোথাও দেখা নেই নুসরতের। কিন্তু শুরু থেকেই উঠে এসেছে নায়িকার নাম। এমনকি দেখা গিয়েছিল ‘মেকিং ভিডিও’তেও।
তাহলে কেন মিউজিক ভিডিও থেকে ছেটে ফেলা হল নায়িকাকে! খুলছেনা জট। এবছর টিএমটি বারের পুজোর মিউজিক অ্যালবামে রয়েছে চমকের পর চমক। একদিকে একই গানে থাকছেন শুভশ্রী,মিমি, বনি। অন্যদিকে পরিচালক রাজ। সঙ্গে বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি।
এবং প্রথমবার গানের সঙ্গে সঙ্গে ফিচারিংও জিৎ গাঙ্গুলি। এককথায় ফুল অফ এন্টারটেনইমেন্ট। যার জন্য অপেক্ষা করে আছে সিনেপ্রেমীরা। সেই প্রতীক্ষার অবসান হয়েছে আজ। মুক্তি পেয়েছে টিএমটি বার পুজো মিউজিক অ্যালবাম ‘জয় জয় দুর্গা মা’-এর ভিডিও। পুরো গানটি দুর্গা পুজো আবহয় নিয়ে। যার পরিচালনার দায়িত্বে রাজ চক্রবর্তী।
রাজের কথায়, ”আমি এরআগে পুজোর দু’তিনটে গান শ্যুট করেছি। কিন্তু এটা এক্কেবারে অন্যরকম।” এই গানের কোরিওগ্রাফার বাবা যাদব। তিনি টিএমটি সদস্য হতে পেরে বেজায় খুশি। অন্যদিকে এগানের কম্পোজিশনে রয়েছেন জিৎ গাঙ্গুলি।
গায়ক বলেন, “আমি তো থাকি গানঘরে। কিন্তু আজ শ্যুটিং সেটে। আমি এই প্রথম এলাম পুজোর মিউজিক অ্যালবাম। এর পুজো ক্রেডিট যায় রাজকে। গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। গেয়েছেন শান, অভিজিৎ এবং জিৎ গাঙ্গুলি নিজে। ‘জয় জয় দুর্গা মা’ এদিকে আবার নুসরতের একটি সিনেমা চলে গিয়েছে মিমির ঝুলিতে। কথা ছিল টলিউডের নেক্সট হরর কুইন হবেন নুসরত। ছবির নাম ‘সেভেন’। সেই মতো নিজেকে তৈরি করছিলেন নায়িকা। কিন্তু মাস দু’য়েক এরমধ্যে বদলে গেল সব। নুসরতের জায়গা নিল মিমি চক্রবর্তী।
এমনকি নায়িকার সঙ্গে বদলে গিয়েছে ছবির নাম। ‘সেভেন’-এর পরিবর্তে এখন ‘ট্যাক্সি ড্রাইভার’। বদলেছে প্রেক্ষাপটও। ভূত আউট। এসেছে প্রেম। হাত ধরেছে থ্রিলারের। নায়িকা বদলে মোটেও খুশি নন নুসরত। কারণ মাস দু’য়েক ধরে এছবির জন্য নিজেকে তৈরি করছিলেন অভিনেত্রী। তাছাড়া শোনা যাচ্ছে, ‘সেভেন’ থেকে যে তিনি বাদ পড়েছে তা তাঁকে প্রযোজক সংস্থান জানায়নি। তিনি এখবর মিমি কাছ থেকে পেয়েছেন। আরিফুল ইসলাম সর্বশেষ সংবাদ বোউ-প্রেমিকা রেখে ভিডিও থেকে নুসরাতকে বাদ দিলেন রাজ!
আলোর খবর
