ধর্ষণের পর গলা কেটে- সারাদেশে ধর্ষনের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে।ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না নিজের মেয়েও।ধর্ষণকে অপরাধই মনে হচ্ছে না লম্পটদের কাছে । লম্পটদের লালসার শিকার হচ্ছে দেশের হাজারো নারীও শিশু ।
এবার ধর্ষনের শিকার হলেন এক নারী। জানা গেছে সিলেটের মৌলভীবাজারের একটি চা বাগান থেকে এক নারীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ধর্ষণের পর ওই নারীকে মাথা কেটে হত্যা করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার ধলাই চা বাগানের ১ নম্বর সেকশন এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাই চা বাগানের শ্রমিকরা সাদা শাড়ি মোড়ানো একটি মাথাবিহীন লাশ দেখতে পেয়ে বাগান কর্তৃপক্ষকে জানায়।
পরে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হয়। পরি পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে মদের বোতল, যৌন উত্তেজক ওষুধ ও কনডম উদ্ধার করে।
পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে গেছে ধর্ষণকারীরা। তবে মরদেহ যেন চেনা না যায় তাই মাথা কেটে নিয়ে গেছে তারা।
এ হত্যাকান্ডের ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন,,ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে পলে ধর্ষণের বিষয়টি জানা যাবে।
আলোর খবর
