Thursday , August 9 2018
Breaking News

মেয়েরা একসাথে হলে ছেলেদের নিয়ে কি কথা বলে !!জানলে আপনিও লজ্জা পাবেন

একজন বাবা সবসময় চান তার সন্তান ভালো থাকুক। তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেন সন্তানকে খুশি রাখার। কিন্তু এই গল্পটি একজন দুর্ভাগা বাবার।

নাম তার জিং লিইয়ং। তিনি ও তার পরিবার থাকেন চীনের সিচ্যুয়ান প্রদেশে। তিনি তার দুই বছরের অসুস্থ মেয়েকে প্রতিদিন নিয়ম করে সদ্য খোড়া একটি কবরের কাছে নিয়ে যান। সেখানে বাবা-মেয়ে দুইজনে কিছুক্ষণ সময় কাটান। কিছু সময় থাকার পর তারা আবার চলে আসেন।

জানা যায়, তার ছোট্ট মেয়েটি দুরোগ্য ব্যাধিতে আক্রান্ত। জিং লিইয়ং তার মেয়ে জিনলিয়ির চিকিৎসার জন্য তার আয়ের সব অর্থই ব্যয় করেছেন। কিন্তু এখন তাদের পিঠ ঠেকেছে দেওয়ালে। মেয়ের চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে আর সম্ভব নয়।

তাই তিনি বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নেন। জিং লিইয়ং এর ধারণা তিনি তার প্রাণের সন্তানকে আর এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারবেন না। তার মেয়ে যাতে ভবিষ্যৎ জীবনকে অর্থ্যাৎ মৃত্যুর পরের জীবনকে ভয় না পায় বা সহজেই খাপ খাইয়ে নিতে পারে সেই জন্য তিনি তার মেয়েকে প্রতিদিন তারই খোড়া একটি ফাঁকা কবরের কাছে নিয়ে যান।

জিং লিইয়ং বলেন, আমি অনেকের কাছে হাত পেতেছিলাম। অনেকেই দিয়েছিলেন। কিন্তু তারা এখন আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমরা চিকিৎসা খরচ চালাতে পারছিলাম না। তাই আমরা আমাদের মেয়ের চিকিৎসা বন্ধ করার সিদ্ধান্ত নেই।

জিং লিইয়ং আরও বলেন, এখন আমি এই কবরের কাছে নিয়ে আসি। এখানে সে খেলাধুলা করে। কারণ এখানেই সে ভবিষ্যতে শান্তিতে থাকবে।

Facebook Comments