গ্রহ নক্ষত্রের গুরুত্ব আমরা সবাই কম বেশি হলেও মেনে চলি। জ্যোতিষ শাস্ত্র এমন একটা জিনিস যা আমাদের অবাক করিয়ে দেয়। তেমনই আমাদের রাশি সম্পর্কিত তথ্য আমরা মেনে চলি। আমাদের মনের মধ্যে এই বিশ্বাস আছে যে রাশি মেনে চললে আমাদের ভাগ্য পালটাবে। তেমনই এই অগস্ট মাসে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই পাঁচ রাশি জাতকদের জন্য বিশেষ কিছু রয়েছে। আসুন জেনে নি কি কি সেই সুবিধা আর কোন কোন সেই রাশি।
১। কন্যা রাশিঃ
পুরো শ্রাবণ মাস জুড়ে শুক্র গ্রহ কন্যা রাশির উপর বিরাজ করবে। আর জ্যোতিষ শাস্ত্র অনুসারে শুক্র হল ধনসম্পদের গ্রহ। ধনসম্পদ ও সমৃদ্ধির প্রতীক এই গ্রহ। মানুষের অভাব, অনটন ও দরিদ্রতার জন্য জ্যোতির্বিদরা শুক্র গ্রহের প্রভাবকে দায়ী করেন। বলা হয় যদি কোন ব্যক্তির জন্ম কুন্ডলীতে শুক্র গ্রহ দুর্বল থাকে তাহলে তাকে দুঃখ দারিদ্র্যতা গ্রাস করে। কিন্তু শুক্র গ্রহ যদি ভালো অবস্থানে থাকে তাহলে সেই ব্যক্তি ঘরবাড়ি থেকে শুরু করে অর্থ সম্পত্তির প্রভুত মালিক হয়ে যায়। এখন ১ আগস্ট থেকে শুক্র কন্যা রাশিতে অবস্থান করবে এবং ১ সেপ্টেম্বর পর্যন্ত ওই রাশিতেই অবস্থান করবে। তাই কন্যা রাশির জাতকরা এই মাসে প্রচুর লাভবান হতে পারেন।
২। বৃষ রাশিঃ
আগস্ট মাসে কন্যা রাশির মতো বৃষ রাশির জাতকরাও খুবই লাভবান হবেন। কারণ কন্যা রাশির মতো বৃষ রাশির উপরেও পুরো আগস্ট মাস জুড়ে শুক্র অবস্থান করবে। আর শুক্র অবস্থান করা মানেই ধনসম্পত্তি লাভ। বৃষ রাশির জাতকদের এই মাসের শুরুতে খুব ভালো কোন কাজের যোগাযোগ আসতে পারে। তবে ভোগ বিলাসের জন্য খরচ বাড়তে পারে। এই মাসে আপনার আর্থিক অবস্থা খুবই ভালো থাকবে।
৩। মিথুন রাশিঃ
কন্যা ও বৃষ রাশির মতো মিথুন রাশির উপরেও এই আগস্টে শুক্র খুবই সক্রিয় অবস্থায় থাকবে। তেমনই জানাচ্ছেন জ্যোতির্বিদরা। মিথুন রাশির জাতকদের জন্যে এই মাসের শুরুটা খুবই ভালো কাটবে। তবে ব্যবসার দিক থেকে একটু মুলধন নিয়ে সমস্যায় পড়তে পারেন। তবে সে সমস্যা এই মাসেই কাটিয়ে উঠবেন। চাকরির দিকে নতুন কিছু সুযোগ পেতে পারেন। পারিবারিক দিক থেকেও খুশিতে থাকবেন।
৪। ধনু রাশিঃ
এই মাসটি ধনু জাতক জাতিকাদের জন্য নানা বিধ সুযোগের মাস। তাদের এই মাসটি আর্থিক দিক থেকে খুবই ভালো যাবে। এই মাসে যেমন একদিকে অনেক আয় হবে তেমন ভাবেই ব্যয়ও হবে অনেক কম।ধনু রাশির জাতক জাতিকাদের জন্যে নতুন চাকরির সুযোগ রয়েছে এই মাসে। তবে শরীর নিয়ে একটু সমস্যা হতে পারে, তবে সেটা আসতে আসতে কেটে যাবে।
৫। মকর রাশিঃ
অন্যান্য ৪ টি রাশির মতো এই রাশির উপরেও শুক্রের প্রভাব আছে এই মাসে। এই মাসে শুক্রের প্রভাবের ফলে এই রাশির জাতক জাতিকারা অনেক ভাবে অর্থবান হতে পারেন। এই মাসে আয় হবে অনেক বেশি সেই তুলনায় ব্যয় অনেক কম। শুক্রর নবম ভাগে অবস্থান করায় আর্থিক অবস্থা খুবই ভালো থাকবে।
আলোর খবর
