তেরে নাম সিনেমার এই- ভূমিকা চাওলা ২১শে অগাস্ট ১৯৭৮ সালে জন্মগ্রহন করেন। তার আসল নাম রচনা চাওলা। তিনি একজন ভারতীয় অভিনেত্রী এবং একজন সাবেক মডেল। তেলুগু ছবি ইয়ুভাকুডু (২০০০) দিয়ে তার চলচ্চিত্র জীবনের সূচনা হয়।

তারপর থেকে ভারতীয় বিভিন্ন চলচ্চিত্র শিল্পে এবং ত্রিশটিরও অধিক তেলুগু, তামিল, হিন্দি, মালয়ালম, কর্ণাঠক, ভোজপূরি এবং পাঞ্জাবি চলচ্চিত্রে কাজ করেন। তার করা খুশি, অক্কাডু, তেরে নাম, মিসসাম্মা, গান্ধী, মাই ফাদার, বাডি এবং আনাসুয়া ছবিগুলো সুপারহিট হয়।

সালমান খান বলিউডের একজন বড় তারকা। সালমান নিজের ছাড়াও বহু নতুন অভিনেতা এবং অভিনেত্রীর কেরিয়ার বলিউডে তৈরি করতে সাহায্য করেছেন। ঐশ্বরিয়া থেকে ক্যাটরিনা সকলের পেছনে ছিলেন সালমান।

তার সাথে কাজ করেছেন এমন অভিনেত্রীর সংখ্যা অনেক। তার মধ্যে ভূমিকা অন্যতম। আজ আমরা তারই সম্পর্কে বলতে যাচ্ছি যিনি সৌন্দর্যের সাথে প্রত্যেকের হৃদয় জয় করেছেন।

ভূমিকা চাওলা তার প্রথম বলিউড ছবিতেই মাত করেছিলেন। অভিনেত্রী ‘তেরে নাম’ সিনেমায় একজন সাধারণ মেয়ে নির্জরার ভূমিকায় অভিনয় করেছিলেন। তেরে নামে তার অভিনয়ের খুব প্রশংসা হয়।

ভূমিকা তেলেগু ফিল্ম খুশির জন্য সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন, যার মধ্যে তিনি সুপারস্টার পবন কল্যাণের সাথে কাজ করেছেন।

তাকে ‘এমএস ধোনি: দ্য অ্যানটোল্ডড স্টোরি’ তে ধোনির বোনের ভূমিকাতে দেখা গিয়েছিল।

ভূমিকা চাওলা ২১ শে অক্টোবর ২০০৭ সালে তার প্রেমিক ভারত ঠাকুরের সাথে বিয়ে করেন, ভারত পেশায় একজন যোগব্যায়াম শিক্ষক। ৪ বছরের সম্পর্কের পর তারা বিযে করার সিদ্ধান্ত নেন।

তাদের ৪ বছরের একটি ছেলেও আছে। ভূমিকাকে আজকাল সিনেমায় দেখা না গেলও তিনি নিজের ভালোভাবে যত্ন নেন। আজও তাকে একই রকম দেখতে।
আলোর খবর
