Friday , October 12 2018
Breaking News

এই মেয়েটির কারনে নিষিদ্ধ হল সাব্বির, জানুন কে এই মেয়ে

২০১৪ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এই অল্প সময়ের ক্যারিয়ারে বিতর্কের পাহাড় সাব্বির রহমানের বিরুদ্ধে।

মেয়েদের সঙ্গে রাতভর ভিডিও চ্যাটিং, সতীর্থদের সঙ্গে বাক-বিতণ্ডা, সমর্থককে ফেসবুকে গালিগালাজ করা এবং দর্শক পেটানোর মতো অভিযোগ তার বিরুদ্ধে। ঘরোয়া লিগ চলার সময় এক কিশোর দর্শককে পিটিয়ে ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞার পাশাপাশি বিশাল অংকের অর্থ জরিমানা দিতে হয় তাকে।

এবার তার বিরুদ্ধে উঠলো পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী এবং ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে উত্যক্ত করার অভিযোগ।

অভিযোগটি অবশ্য চার বছরের পুরনো। বাংলাদেশের ঘরোয়া লিগ খেলতে এসেছিলেন শোয়েব মালিক। স্বামীর খেলা দেখতে এসেছিলেন সানিয়া মির্জাকে। অভিযোগ, ম্যাচ চলাকালীন গ্যালারিতে থাকা সানিয়াকে ইভ টিজিং করেছিলেন সাব্বির। নানারকম অশালীন কার্যক্রমের মাধ্যমে তাকে উত্ত্যক্ত করেছিলেন সাব্বির। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিলেন শোয়েব। বিসিবির নথিতে নাকি এই অভিযোগটি লিখিতও আছে। যা আবার সামনে আনছে শৃঙ্খলা কমিটি।

সম্প্রতি ক্রিকেটারদের নৈতিক স্খলনজনিত নানা অভিযোগে ক্ষিপ্ত বিসিবি। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য চাপ বাড়ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ওপর।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্য, ‘আমরা বার বার বলে আসছি সবাইকে ভালো হওয়ার জন্য। কারণ ক্রিকেটারেরা জাতির ‘আইডল’। সে (সাব্বির) যদি বিরত না হয় তাহলে আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আর চূড়ান্ত সিদ্ধান্ত আমার কাছে একটাই।

সেটি হল জাতীয় দল থেকে বাদ দেয়া। সে জাতীয় দলে খেলতে পারবে না। এখন আন্তর্জাতিক ক্রিকেটে বাদ দেয়ার থেকে আর বেশি কি করতে পারবো আমরা? আর আমরা তো কাউকে জেলেও দিতে পারবো না।

Facebook Comments