Friday , August 31 2018
Breaking News

এত সস্তায় নচ স্মার্টফোন! জাস্ট ভাবা যায় না, স্পেসিকেশন দেখে নিজেকে সামলাতে পারবেন না

বাজারে আত্মপ্রকাশ করল চিনা সংস্থা ওপ্পোর সাব ব্র্যান্ড রিয়েলমি ২ স্মার্টফোন। যদিও আত্মপ্রকাশের আগেই ফোনের বৈশিষ্ট্য ফাঁস হয়ে গিয়েছিল।

এশিয়া ও মধ্যপ্রাচ্যে ফোনটি প্রকাশ করা হবে। এক্সক্লুসিভভাবে ফ্লিপকার্টে মিলবে এই স্মার্টফোন।

বাজারে ১৫ হাজারের চেয়েও কম দামে মিলবে এই নচ স্মার্টফোন। নীল, কালো ও লাল রঙে ফোনটি পাওয়া যাবে।

৩ জিবি রম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি রম ও ৬৪ জিবি স্টোরেজের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে ওপ্পো।

৩ জিবি রমের ফোনটির দাম ৮,৯৯০ টাকা। ৪ জিবি রমের ফোনটির দাম ১০,৯৯০ টাকা।

৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় ফোনটি বিক্রি শুরু হবে ফ্লিপকার্টে। ডায়মন্ড ব্লু ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে অক্টোবরে।

রিয়েলমি ২ নচযুক্ত ৬.২ ইঞ্চির ফুল স্ক্রিন ডিসপ্লে। ফোনে রয়েছে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর।

পিছনে রয়েছে ১৩ ও ২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা। নিজস্বীর জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এই ফোনে সবচেয়ে আকর্ষণীয় ফিচার ৩টি সিম। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট লক, ফেসিয়াল লক ও স্মার্ট লকের মতো সুবিধা।

৮.১ অপারেটিং সিস্টেমে কাজ করে ফোনটি।

Facebook Comments