Monday , September 3 2018

বিয়ের আসরে বসা হলো না সামিনা নুর নীলার

বিয়ের কেনাকাটা শেষ। সামনে বিয়ের অনুষ্ঠান।বাবার চিকিৎসা করাতে গিয়ে আর ঘরে ফিরলেন না মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকার বাসিন্দা সামিনা নুর নীলা।একই দুর্ঘটনায় তার মাতা ও নিহত হয়েছেন।

বুধবার দুপুরে ঘাতক বাস নীলার জীবন কেড়ে নিয়েছে। বুধবার দুপুরে বাবার চিকিৎসার কাজ সেরে ঢাকা থেকে নিজ বাড়ীতে ফিরার কথা ছিল নীলা ও তার পুরো পরিবারের।কিন্তু ঢাকা থেকে ফেরার পথে ব্রাহ্মনবাড়িয়ার সরাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যায় নীলা৷একই ঘটনায় বাসে থাকা তার মা রুবিনা নুর ও ঘটনাস্থলেই মারা যান,আহত হন নীলার বাবা আলফু মিয়া (৬৫) ও ভাই আসিফ (২০) সহ ২০ জনের অধিক যাত্রী ৷

এদিকে দুর্ঘটনার খবরে নীলার স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।এলাকায় স্তব্দতা নেমে এসেছে মানুষের মাঝে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার রামপুরা নামক স্থানে দ্রুত গতিতে চলা এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি খাদে পড়ে পানিতে ঢুবে যায় বাসের অধিকাংশ।এতে ঘটনাস্থলেই নীলা ও তার মা’সহ আরেক যাত্রী মারা যান ।

পরে স্থানীয়রা নীলা ও তার মা’য়ের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষনা করেন৷

স্থানীয় এক প্রতিবেশী মোনায়েম আহমদ শাদী বার্তা জগৎ২৪ডটকমকে জানান,আগামী মাসের ১২ তারিখে নীলার বিয়ের দিন তারিখ ঠিক ছিল রাজধানী ঢাকার উত্তরার এক ছেলের সাথে।কিন্তু সামিনা নুর নীলার আর বিয়ের আসরে বসা হয়নি।

Facebook Comments