Monday , September 3 2018

আজ রাতটা সকলে সাভধানে থাকুন, সাগরের তলদেশে প্রবল ভূমিকম্প! আছড়ে পড়তে পারে সুনামি

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নিউ ক্যালোডোনিয়া উপকূলে সাগরের তলদেশে প্রবল ভূমিকম্প! রিখটার স্কেলে যার কম্পনের মাত্রা ৭। সমুদ্রের তলদেশে প্রবল এই কম্পনের জেরে নতুন করে সুনামির আশঙ্কা জারি হয়েছে। আর সেই মতো সতর্কবার্তাও জারি করা হয়েছে। যার জেরে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নিউ ক্যালেডোনিয়ার রাজধানী নুমেয়া থেকে ৩৭২ কিলোমিটার পূর্বে সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। যদিও এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

নুমেয়া থেকে টেলিফোনে নিউ ক্যালেডোনিয়ার প্রতিরক্ষা মুখপাত্র অলিভিয়ের সাইরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “ভূমিকম্পটি অনুভব করেছি আমরা আর লয়াল্টি দ্বীপের ওরা আরও তীব্রভাবে অনুভব করেছে। কিন্তু বলার মতো কিছু নেই। এখনও কোনও ক্ষয়ক্ষতি হয়নি, সুনামিও হয়নি। এবং আমরা আর কিছু আশাও করছি না।”

Facebook Comments