Tuesday , August 7 2018
Breaking News

ধর্মান্তরিত হচ্ছেন অপু বিশ্বাস!

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। গেলো বছর থেকে মিডিয়ায় কম আলোচনা হয়নি তাকে নিয়ে। তার একটি কারণও ছিল, কারো প্রেমে বাঁধা হয়ে দাঁড়িয়েছেন তিনি। অনেকের ধারণা, এই কারণে, স্বামীর সঙ্গে বিচ্ছেদও হয় এই তারকার!

পাঠক নিশ্চয় বুঝতেই পারছেন, কার কারণে বিষাদময় জীবনের স্বাদ ভোগ করতে হয়েছে অপুকে! তাছাড়া গত বছর তাকে নিয়ে আলোচনা বেশি হওয়ার আরো একটি কারণ আছে, গোপনে এক শীর্ষ নায়ককে বিয়ে বিয়ে করে কাউকে না জানিয়ে বাচ্চা নিয়ে হাজির হয়েছেন এই তারকা। একটি বেসরকারি চ্যানেলে এসে, নিজের জীবনের গল্প আলোকপাত করেছিলেন তিনি।

আশ্চর্যের বিষয় হলো, এর আগে, বাচ্চা তো দুরের কথা, কেউ তার বিয়ের খবরই জানতেন না!

এদিকে, এই সময়ে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি খবর ভাইরাল হয়েছে, তাতে শোনা যাচ্ছে, অপুর আবারো বিয়ে করতে বসেছেন। তিনি নাকি একজন আইটি বিশেষজ্ঞকে বিয়ে করতে যাচ্ছেন। তার নাম তন্ময় বিশ্বাস।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে আইটি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন এই স্বামী! পারিবারিকভাবেই নাকি তাদের বিয়ে হচ্ছে। সেখান থেকে আরো জানা গেছে, অপুর এই স্বামী নাকি সনাতন ধর্মাবলম্বী। যার কারণে ধর্মান্তরিত হচ্ছেন অপু। তবে এই বিষয়ে তার কোন স্পষ্ট বক্তব্য মেলেনি।

এদিকে, কিছুদিন আগে গণমাধ্যমে অপু জানিয়েছিলেন, তিনি আর কাউকে বিয়ে করবেন না। বাকী জীবন সন্তান আব্রাম খান জয়কে নিয়ে কাটিয়ে দেবেন। তাছাড়া ছেলেকে তিনি ইসলাম ধর্মে বড় করবেন।

Facebook Comments