নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর একযোগে পুলিশ ও অজ্ঞাতপরিচয় কিছু যুবক হামলা চালানোর প্রতিবাদে শুক্রবার (০৩ আগস্ট) সকালে মিরপুর সনি সিনেমা হলের সামনে মানববন্ধনে অংশ নেন অভিভাবকরা। এসব অভিভাবক মণিপুর উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের।
প্রায় শতাধিক অভিভাবক মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা বলেন, বাচ্চাদের আন্দোলন যৌক্তিক। তাদের ওপরে হামলা হলে আমরা ঘরে বসে থাকবো না। মুখে দাবি মানার কথা বললে হবে না। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।
অভিভাবকরা আরও বলেন, গতকাল আমাদের বাচ্চাদের ওপর হামলা হয়েছে। এতে আমরা শঙ্কিত। আর একটি বাচ্চার ওপরে আঘাত এলে আমরা ঘরে বসে থাকবো না। এর আগে সরকার অনেক দাবি পূরণের কথা বলে ঝুলিয়ে রেখেছে। ৯ দফা দাবি মেনে জরুরি প্রজ্ঞাপন জারি করতে হবে।
Facebook Comments
আলোর খবর
