এবার বলিউডের সিনেমায় কাজ করতে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অভিনেতা হিরো আলম। ২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তিকালের একটি বলিউড ছবিতে অন্যতম ভূমিকায় দেখা যাবে তাকে। আজ বুধবার দুপুরে ছবির পরিচালক প্রভাত কুমার ও হিরো আলমের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। ছবির নাম ‘বিজু দ্য হিরো’। এই ছবিতে হিরো আলমের সাথে একজন বলিউড অভিনেত্রীকেও দেখা যাবে।
আগামী ডিসেম্বর থেকে ভারতে এর কাজ শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক প্রভাত কুমার। তিনি বলেন, ‘আমার ছবিতে হিরো আলমের মতো হালকা-পাতলা ধরনের একজন অভিনেতা দরকার। পুরো ছবির গল্প তাকে ঘিরেই।’
হিরো আলম এর আগে বাংলাদেশে ‘মার ছক্কা’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় প্রথম দেখা মিলে তার।
Facebook Comments
আলোর খবর
