Sunday , August 26 2018
Breaking News

এবার যে কারনে সানি লিওনের শুটিংয়ে নিষেধাজ্ঞা জারি হল!

বলিউডের আলোচিত তারকা সানি লিওনের শুটিংয়ে নিষেধাজ্ঞা এনেছেন তার চিকিৎসক। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং করা যাবে না বলে জানানো হয়েছে। সানির চিকিৎসক আরো জানান, সাবেক এই পর্নো তারকাকে আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে। তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

জানা গেছে, আগের চেয়ে বেশ ভালো আছেন সানি। খুব শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হচ্ছে। শুটিংয়ে হঠাৎ পেটে তীব্র ব্যথা শুরু হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে কাশীপুরের ব্রিজেশ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান, সানির অ্যাপেন্ডিক্সের কারণেই এ ব্যথা।

কয়েক দিন আগে মুক্তি পায় সানি লিওনের জীবনভিত্তিক ওয়েব সিরিজ ‘করণজিৎ কউর : দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’। এই বায়োপিকে দেখানো হয়, ১০ বছর আগে মারা যাওয়া সানি লিওনের মায়ের ঘটনা। এর দুই বছর পরই ২০১০ সালে ক্যানসারে মারা যান তার বাবা। সেটা দেখেই হতাশ ছিলেন এ অভিনেত্রী।

Facebook Comments