মোস্তাফিজকে নিয়ে- সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মধ্যদিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করলো টাইগাররা। সফরের শুরুটা খারাপ হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় পেয়েছে টাইগাররা।টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে নিজেদের প্রমাণ করে দেখিয়েছে টাইগাররা। বিশেষ করে ব্যাটসম্যানদের চেয়ে বোলাররা অসাধারণ পারফর্ম করেছেন।
ইনজুরি কাটিয়ে ওয়ানডে সিরিজে দারুণভাবে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দলের শক্তি বাড়িয়েছেন তিনি। ৩ ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। তবে খরুচে ছিলেন তিনি। তেমনি টি-টোয়েন্টিতেও ছন্দে দেখা গেছে মোস্তাফিজকে।
দলের প্রয়োজনে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন তিনি। নিয়েছেন গুরুত্বপূর্ণ ৮টি উইকেট। তবে একটু খরুচে বোলিং করেছেন তিনি। তিন ম্যাচে প্রায় ১১ ইকোনমিতে বোলিং করে ৯৯ রান দিয়েছেন তিনি। তবে তার এমন পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। তেমনি মুগ্ধ হয়েছে তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি দল মুম্বাই ইন্ডিয়ান্সও।
নিজেদের ফেসবুক পেজে বাংলায় ফিজকে শুভেচ্ছা জানিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। সেই সঙ্গে জুড়ে দিয়েছে একটি লাভ ইমোও। তাতে তারা লিখেছে, ‘মোস্তাফিজুর রহমান ফিরে এলো আরও উদ্যমের সাথে।’
আলোর খবর
