Wednesday , August 29 2018
Breaking News

খাবার দিতে গিয়ে হাঙরের মুখে যুবতী (ভিডিও)

হাঙরকে শখের বসে খাওয়াতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান এক নারী। আর এটাই যেন কাল হয়ে গেল ওই নারীর। যেই না খাবার দিতে গেলেন হাঙরকে ওমনি খাবারের বদলে হাঙর তার পা ধরে দিল টান।

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ডুগং সমুদ্রসৈকতের কাছে কিম্বারলে এলাকায়। পার্থের বাসিন্দা মেলিসা ব্রুনিং বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে হাঙরদের নিজের হাতে খাবার খাওয়ানোর পাটাতনে দাঁড়িয়ে ছিলেন তিনি। ওই সময় এক সঙ্গে তিন-চারটি হাঙর সেখানে ছিল। কিন্তু হাতের খাবারের বদলে হাঙর তার পা টেনে ধরে। তাৎক্ষণিকভাবে তার সঙ্গী তাকে হাঙরের মুখ থেকে রক্ষা করেন।

মেলিসা জানিয়েছেন, ওই সময় একটা অসম্ভব রকমের চাপ অনুভূত হচ্ছিল। মনে হচ্ছিল সমস্ত হাড়গোড়গুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। আমার আঙুল পর্যন্ত খেয়ে ফেলেছে ওই হাঙর।

এটা তার অনুভূতির কথা হলেও বাস্তবে তার আঙুল অক্ষতই আছে। তবে হাঙরের দাঁতের ধারে কেটে যাওয়া ও লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তার এমনটা মনে হচ্ছে বলেই চিকিৎসকরা জানিয়েছেন।

ভিডিও লিঙ্ক
https://youtu .be/vwzCEK3eJFk

Facebook Comments