নারীসহ চার পুরুষের ফাঁসি- চার পুরুষ এবং এক নারী মানবাধিকার কর্মীর ফাঁসি চেয়েছে সৌদি আরব।সৌদি আরবের ইতিহাসে এটাই প্রথম ঘটনা। ২০১১ সালে এক আন্দোলনে অংশ নেয়ার দায়ে ওই নারীসহ বাকিদের ফাঁসি চেয়ে আদালতে আবেদন করেছে দেশটির সরকারী কৌসুলী।
২০১১ সালে দেশটির পূর্বাঞ্চলীয় অঞ্চলে সরকারবিরোধী এক আন্দোলনে অংশ নেন ইসরা আল-ঘোমঘাম নামের ওই নারী। ২০১৫ সালে স্বামীসহ আটক করা হয় ইসরাকে। সৌদি আরবে মানবাধিকার বিষয়ে আন্দোলন করা নারীদের মধ্যে প্রথমবারের মতো ফাঁসির আসামী হলেন ইসরা।
ফাঁসির আবেদনের মুখোমুখি হওয়া এই পাঁচ কর্মীসহ মোট ছয় মানবাধিকার কর্মী দুই বছরেরও বেশি সময়ে ধরে দেশটির কারাগারে বন্দী আছেন। এদিকে, ইসরার জন্য ফাঁসির আবেদন চাওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানায় হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
Facebook Comments
আলোর খবর
