Saturday , August 25 2018
Breaking News

মৃত্যুর ইচ্ছা প্রকাশ করে কলেজছাত্রীর স্ট্যাটাস দেয়ার কয়েক মিনিটেই হাজির সুইসাইড গেম মোমো!

মৃত্যুর ইচ্ছা প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছিলেন এক কলেজ ছাত্রী। আর তার কয়েক মিনিটের মধ্যেই তাঁর হোয়াটসঅ্যাপে হাজির স্বয়ং আত্মহত্যার প্ররোচণা দেওয়া সুইসাইড গেম মোমো!

সোমবার হোয়াটসঅ্যাপে এমন মেসেজ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন জলপাইগুড়ির এক কলেজ ছাত্রী। পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি। এই গেমটি সম্প্রতি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ছে। যার নাম ‘মোমো চ্যালেঞ্জ সুইসাইড গেম’।

ইতিমধ্যেই তার শিকার হয়েছে আর্জেন্টিনার ১২ বছরের একটি কিশোরী। তবে এই প্রথম এ রাজ্যে এইভাবে হোয়াটসঅ্যাপ ছড়িয়ে পড়ার কথা সামনে এল।

পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ির বাসিন্দা ওই কিশোরী প্রথম বর্ষের ছাত্রী। সোমবার বাড়িতে বোনের সঙ্গে তাঁর ঝগ়ড়া হয়। একপর্যায়ে তাঁর মা তাঁকে চড় মারে বলে পুলিশকে ওই কিশোরী জানিয়েছেন। এতে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন ওই কলেজ ছাত্রী। নিজের ঘরে দরজা বন্ধ করে কান্নাকাটি করতে থাকে। মন খারাপের কারণেই তিনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লেখেন, ‘আমি মরে যাবো’।

কিশোরীর অভিযোগ, এর তিন মিনিটের মধ্যেই তাঁর হোয়াটসঅ্যাপে +1(251)999-5451 নম্বর থেকে একটি মেসেজ আসে। নিজেকে মোমো বলে পরিচয় দেয় ওই নম্বর। কিশোরীও পাল্টা হোয়াটসঅ্যাপ করে জানতে চান যে সে কে? তাতে ইংরেজিতে উত্তর আসে, ‘ইটস‌্ মাই নেম/ শ্যাল উই প্লে অ্যা গেম’ অর্থাৎ এটা আমার নাম… আমরা কি একটা গেম খেলব।

পুলিশ জানিয়েছে, আচমকা এমন প্রত্যুত্তর পেয়ে ঘাবড়ে যান ওই কিশোরী। এর পর কথোপকথন আর বাড়াননি। মঙ্গলবার কলেজের এক দিদির সঙ্গে কোতোয়ালি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন।

Facebook Comments