প্রধানমন্ত্রীর নামে কোরবানি- প্রতিনিয়ত অবাক করার মত কিছু ঘটনা আমাদের সামনে আসে । এমনি একটি অবাক করারা মত ঘটনা আমাদের সামনে এলো্ জানা গেছে।
মুজিব আর্দশের সৈনিক মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা জাবেদ আলী গত নয় বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোরবানি দিয়ে আসছেন।
এবারও তিনি প্রধানমন্ত্রীর নামে কোরবানি দেয়ার প্রস্তুতি নিয়েছেন। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই খামারপাড়া গ্রামে।
মুক্তিযোদ্ধা জাবেদ আলী জানান, ১৯৬২ সাল থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর মাধ্যমে তিনি মুজিব আদর্শে দীক্ষিত হন। পরবর্তী সময়ে জাতির জনকের ডাকে মুক্তিযুদ্ধে যোগদান করেন। ৭৫ এর ১৫ আগস্টের পর অনেক লোভ লালসার মধ্যেও তিনি মুজিব আদর্শে অটল থাকেন। এজন্য তাকে অনেক নির্যাতনও সইতে হয়।
জাবেদ আলী আরো জানান, এক-এগারোর পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হলে তিনি আল্লাহর কাছে মোনাজাত করেন যে, শেখ হাসিনা মুক্ত হয়ে দেশের শাসনভার নিতে পারলে তার নামে প্রতি ঈদে কোরবানি দেবেন।
সেই থেকে গত নয় বছর ধরে প্রধানমন্ত্রীর নামে কোরবানি দিয়ে আসছেন। এবারও তিনি ৪২ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোরবানি দেয়ার জন্য।সাত সন্তানের জনক মুক্তিযোদ্ধা জাবেদ আলী এলাকায় একজন একনিষ্ঠ মুজিব আদর্শের সৈনিক হিসবে পরিচিত।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস বলেন, মুক্তিযোদ্ধা জাবেদ আলী একজন সত্যিকারের মুজিব সৈনিক। এছাড়া তিনি স্পষ্টবাদী ও ন্যায়ের পক্ষে সব সময় অবস্থান নিয়ে থাকেন।কখনও অন্যায়কে প্রর্শয়দেননি।
আলোর খবর
