Tuesday , August 7 2018
Breaking News

এখন রাত ১১ঃ৪০ ছুটির দিনে রাতেও শিক্ষার্থীরা যা করছে, জানলে অবাক হবেন

ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন জায়গায় দুই শিক্ষার্থীর হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে অবরোধ ও রাষ্ট্র সংস্করণের কর্মসূচী অব্যাহত রেখেছে স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা।

শুক্রবার (৩ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার টোকিও স্কোয়ারের সামনে হাজার হাজার শিক্ষার্থীদের অবস্থান করতে দেখা যায়।

এসময় গাড়ীর আলাদা আলাদা লাইন তৈরী করা, গাড়ীর চালকের লাইসেন্স পরিক্ষাসহ রাস্তার বিভিন্ন সংস্কারের কাজ করতে দেখা যায় এ কোমলমতি শিক্ষার্থীদের।

ছাড়াও রাজধানীর মিরপুর ১০, ১১ ও ১২ ও মনিপুর স্কুলের সামনেও অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। মিরপুর ১০ নাম্বার থেকে শুরু করে ১২ পর্যন্ত শিক্ষার্থীদের রাস্তা মেইনটেইন করতে দেখা গিয়াছে। এসময় বাইকে করে কয়েকজন যুবকের হেলমেটের গ্লাস খোলা থাকলে এক ছাত্রী তাদের গ্লাস লাগিয়ে বাইক চালানোর পরামর্শ দেন।

Facebook Comments