Thursday , August 9 2018
Breaking News

আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন মাশরাফি?

জাতীয় ক্রিকেট দলের তারকা মাশরাফি বিন মুর্তজা আগামী সংসদ নির্বাচনে ভোটে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

গত কয়েক বছর ধরেই একাধিক ক্রিকেট তারকার ভোটে অংশ নেয়ার বিষয়ে গুঞ্জন আছে। এ ক্ষেত্রে সবার আগে আসছে মাশরাফির নাম। এই প্রথম সরকারের দায়িত্বশীর পর্যায় থেকে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য এল।

তবে মাশরাফি কোন দলের টিকিটে কোন আসন থেকে নির্বাচন করবেন তা খোলাসা করেননি মুস্তফা কামাল।

মন্ত্রী বলেন, ‘মাশরাফি নির্বাচন করতে পারেন, করলে আপনারা ভোট দেবেন।’ যদি বিএনপি থেকেও সে দাঁড়ায় তার পরও তাকে সহায়তা করবেন। কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি এখন বলা যাবে না।

বিসিবির সাবেক সভাপতি ও আইসিসির সাবেক সভাপতি মুস্তফা কামাল বলেন, মাশরাফি ভালো মানুষ। তিনি তার নিজস্ব সিদ্ধান্ত নিয়ে চলেন। আমার দলে খেলে প্রথম বছর আমাকে চ্যাম্পিয়ন করেছে।

এর আগে এনইসির মিলনায়তনে একনেকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৩টি প্রকল্প অনুমোদন হয়েছে। এই ১৩ প্রকল্পে প্রাক্কলন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৫১৮ কোটি টাকা। বৈঠক শেষে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী।

Facebook Comments