Thursday , August 16 2018
Breaking News

ছেলে-পুত্রবধূ মিলে ৭০ বছরের বৃদ্ধা মাকে এলোপাতারি কিল-ঘুষি-লাথি, মারের প্রচণ্ডতায় অজ্ঞান!

পটুয়াখালীর বাউফল উপজেলায় ২ ছেলে ও পুত্রবধূর হাতে মারধরের শিকার হয়েছেন ফিরোজা বেগম (৭০) নামের এক অসহায় বৃদ্ধা মা। মারের প্রচন্ডতায় অজ্ঞান হয়ে পড়েন ওই মা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালে অসহায় মা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। রোববার রাতে উপজেলার বিলবিলাস গ্রামে এ ঘটনা ঘটে।

পরে আজ সোমবার বেলা ১১ টার দিকে দিকে ফিরোজা বেগম বাদি হয়ে দুই ছেলে ও পুত্রবধূর নামে বাউফল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে ওই বৃদ্ধার দুই ছেলে-মশিউর রহমান (৩০) ও নিজাম মৃধা (৪৮) এবং পুত্রবধূ ছবি বেগমের (২৬) নাম উল্লেখ করা হয়েছে।

এলাকাবাসী জানায়, বৃদ্ধা মা ফিরোজা বেগমকে ২ ছেলে মশিউর ও নিজাম এবং মশিউরের স্ত্রী ছবি বেগম প্রায়ই মারধর করত। ঠিকভাবে ভরণ-পোষণও করতো না তারা। রোববার রাতে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ২ ছেলে ও পুত্রবধূ কিল-ঘুষি-লাথি মেরে ফিরোজাকে আহত করেন। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত ২ ছেলে ও পুত্রবধূর সঙ্গে যোগাযোগ করার জন্য চেষ্টা করেও পাওয়া যায়নি।

বাউফল থানার ওসি মনিরুল ইসলাম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments