ফের বিয়ে করছেন- সংগীতশিল্পী সালমার অনামিকায় আঙটি পরিয়ে দিচ্ছেন আরেক সংগীতশিল্পী তানজিব সারোয়ার। এমন দৃশ্যের ছবি ফেসবুকে দিয়েছেন তানজিব সরোয়ার। ছবির সঙ্গে জুড়ে দেন- ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন’ কথাটা।
এমন ছবির সাথে এই শিরোনাম চমকে দেবেই বটে। তানজিব সারোয়ার নিজের ফেসবুক হ্যান্ডেলে সালমার সাথে এমনই একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি দেখে অনেকেই ভেবেছেন নতুন কোন খবর হলো কিনা।
তবে আপনি যা ভেবেছেন তা কিন্তু নয়। জানা যায়, নতুন একটি মিউজিক ভিডিওর দৃশ্য এটি। তানজিব ও সালমা এই প্রথম একটি গানে কন্ঠ দিয়েছেন। ‘পোড়ামন’ নামের সে গানের ভিডিও নির্মাণ হয়েছে। গানের কথা লিখেছেন ওমর ফারুক। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন বিবেক।
সালমা বলেন, “সম্প্রতি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে ‘পোড়ামন’ গানের শুটিং সম্পন্ন হয়েছে। আমরা দুজনই মডেল হয়েছি। আর অনামিকায় বিয়ের আঙটি পরানোর একটি দৃশ্য রয়েছে এই ভিডিওতে। বেশ চমৎকার একটি কাজ হয়েছে। যা ভেবেছেন অমন কিছু নয়।”
আলোর খবর
