Thursday , August 16 2018
Breaking News

তৈমুরের মা হওয়ার কত জ্বালা, জানালেন কারিনা

তৈমুরের মা হওয়ার- পাপারাজ্জির সামনে সব সময় পোজ দিতে ব্যস্ত তৈমুর আলি খান। কখনও সেটা মায়ের সঙ্গে আবার কখনও সেটা ন্যানির সঙ্গে। তৈমুর আলি খান সব সময়ই বলিউডের অন্যতম প্রিয় স্টার কিড। কিন্তু, তৈমুর আলি খান-কে নিয়ে এবার তার মা কারিনা কাপুর খান যা বললেন-

কারিনা বলেন, কাজের বাইরে যতটা সময় পান, সেটা তৈমুরের সঙ্গেই কাটান। তৈমুরকে আদর করে, চটকে দেওয়াই তাঁর জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত বলে জানান বেবো বেগম। শুধু তাই নয়, তৈমুরের মা হওয়ার এটাই সবচেয়ে বড় পাওনা বলেও মন্তব্য করেন করিনা। কিন্তু, তৈমুরের মা হওয়ার সবচেয়ে শক্ত জিনিস কী?

কারিনা বলেন, শুটিং সেরে বাড়ি ফেরার পর তিনি যখন ছেলের কাছে যেতে পারেন না, তখন কষ্ট পান। তৈমুরের মা হওয়ার পর এটাই তাঁর কাছে সবচেয়ে কষ্টের জিনিস বলেও জানান সাইফ-পত্নী। অর্থাত, তৈমুরের কাছে গিয়েও তাকে আদর করতে না পারা, তাকে চটকাতে না পারাই তাঁর কাছে সবচেয়ে কঠিন মুহূর্ত বলেও মন্তব্য করেন কারিনা কাপুর খান।

অনিল-কন্যা রিয়া কাপুরের সিনেমা ‘ভিরে দি ওয়েডিং’-এর সাফল্যের পর লন্ডনে ছুটি কাটাতে যান কারিনা কাপুর খান। ওই সময় স্বামী সাইফ আলি খান এবং ছেলে তৈমুর আলি খান-কে নিয়েই বিদেশে যান কারিনা। শোনা যায়, ছুটি কাটানোর মাঝেই একটি বিজ্ঞাপনের ফটোশুট করে ফেলেন সাইফ-কারিনা। লন্ডনে বসেই দিদি কারিশমা কাপুরের জন্মদিনও পালন করেন তারা।

Facebook Comments