প্রবাসীর স্ত্রীর সঙ্গে- পরকীয়া অনেক নোংরা একটি পর্যায়ে চলে গেছে বর্তমান সময়ে।প্রতিনিয়ত দেশে- বিদেশে ঘটছে পরকিয়ার ঘটনা। পরকিয়ায় আসক্ত হয়ে স্বামী চলে যাচ্ছে অন্য নারীকে নিয়ে আবার স্ত্রী উধাও হচ্ছে প্রেমিকের হাত ধরে এমন ঘটনা ঘটছে।তবে এবার পরকিয়ায় লিপ্ত হয়েছেন পুলিশের এস অাই ।
জানা গেছে চট্টগ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সিএনজি অটোরিকশায় আপত্তিকর অবস্থায় ধরা খেলেন হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান (৪৫)। ওই প্রবাসীর স্ত্রীর নাম শিরিন আক্তার (২৬)। তিনি হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী।
এঘটনায় এসআইকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে এসআই খলিলুর রহমানকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়। এর আগে সোমবার দিবাগত রাত ১০টার দিকে এঘটনা ঘটে।
এবিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, বিষয়টি জেলা পুলিশ সুপার দেখছেন। এছাড়া ঘটনার পর পরই তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা বলেন,গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে প্রবাসীর স্ত্রী শিরিনের সঙ্গে একটি চলন্ত সিএনজি অটোরিকশায় অন্তরঙ্গঅবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং রেলগেট তেইল্যা পুকুরপাড় এলাকায় আটক করা হয়।
এসময় প্রবাসীর স্ত্রী নিয়ে পালানোর খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে শত শত নারী-পুরুষ জড়ো হয়ে তাদের ঘিরে রাখে। পরে থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।প্রবাসীর স্ত্রীও বর্তমানে জেলহাজতে রয়েছে।
আলোর খবর
