সরকার ও দেশের শিক্ষাব্যবস্থার সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাদ দিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে ঢাবি শিক্ষার্থী মুশফিক বাবু। বুধবার (১৬ আগস্ট) রাতে নিজ বাসার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ৪র্থ বর্ষের মুশফিক বাবু।

নাম প্রকাশে অনিচ্ছুক মুশফিকের এক ঘনিষ্ট বন্ধু ও সহপাঠী একটি বেসকারি টিভি চ্যানেলের অনলাইন সাইট কর্তৃপক্ষকে বলেছেন, ‘মুশফিক অনেক হাসিখুশী ছেলে ছিল। তার কোন আর্থিক সমস্যা ছিল না। আমরা যতটুকু জানতে পেরেছি, সে গতরাতে তার বাবার সাথে কথা বলে রুম থেকে বের হয়েছিল। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে তার মধ্যে ক্ষোভ ছিল। সেটা আমরা আড্ডার মাধ্যমে জানতে পেরেছি৷ তবে কী কারণে সে আত্মহত্যা করেছে সেটা সম্পর্কে আমি নিশ্চিত নই।’
ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘আমরা তার বিভাগের মারফতে জেনেছি যে সে আত্মহত্যা করেছে। এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা তার আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি।
আলোর খবর
