Wednesday , October 24 2018

প্রেম করলেও বাচ্চু ভাই, ছ্যাকা খাইলেও বাচ্চু ভাই’

ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু।আজ বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেছেন গুণী এই শিল্পী।সকালে হঠাৎ অচেতন হয়ে পরেন নিজ বাসায় ।পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তার ভক্তরা। হাসপাতালে ছুটে যান বহু তারকারাও। সেখানে কথা বলেন ব্যান্ডশিল্পী থেকে অভিনয়ে আসা সুমন পাটোয়ারী।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আজ সুমন পাটোয়ারী, আপনারা যে আমাকে চেনেন, তার একটির বড় অবদান হচ্ছে বাচ্চু (আইয়ুব বাচ্চু) ভাইয়ের। বাচ্চু ভাই যদি সাহস না যোগাতেন তাহলে আমি কোনোদিন সাংবাদিকতায় আসতাম না, কোনোদিন মিডিয়াতে আসতাম না। বাচ্চু ভাইয়ের সাথে বলার মতো আমার অসংখ্য স্মৃতি রয়েছে।’

ব্যান্ডশিল্পী থেকে অভিনেতা হওয়া সুমন বলেন, ‘আমরা যখন প্রেম করেছি তখন বাচ্চু ভাই, আমরা যখন ব্যর্থ হয়েছি তখন বাচ্চু ভাই, আবার আমরা যখন ছ্যাকা খেয়েছি তখনও বাচ্চু ভাই। আসলে বাচ্চু ভাই আমাদের শৈশব।’

এর আগে নায়ক ফেরদৌস আইয়ুব বাচ্চুর সঙ্গে তার শেষ স্মৃতির কথা এবং আইয়ুব বাচ্চু তার কাছে যে ইচ্ছা কথা বলেছেন তা জানিয়েছে।

তিনি বলেন, ‘বাচ্চু বাইয়ের মৃত্যুর খবরটা শুনে নিজেকে বিশ্বাস করাতে পারছিলা যে বাচ্চু ভাই নেই। গত মাসে সম্ভবত একটা শোতে গেলাম তখন তার সাথে দেখা হল। এরপর কিছুদিন আগেও তার সাথে দেখা হয়েছে। যে কারণে আজকে তার এ খবরে সত্যি নিজেকে বিশ্বাস করাতে পারছি না। তার পরও একটাই সত্যি যে বাচ্চু ভাই আমাদের মাঝে নেই।’

এ সময় আরেক তারকা নায়ক ফেরদৌস আইয়ুব বাচ্চুকে নিয়ে বলেন, ‘ওনার মত আর কোন লিজেন্টে আর কেউ আসবে কিনা আমি সন্দিহান। তার যে অসাধারণ সৃষ্টি সেগুলোই তাকে বাঁচিয়ে রাখবে।

নায়ক ফেরদৌস অারও বলেন,আমার একটা মুভিতে তার প্লেব্যাক ছিল। শেষ যেদিন তার সাথে দেখা হয় তিনি আমাকে বলেছিলেন যে, হিরো এত সুন্দর একটা গান গেয়ে দিলাম, আর সিনেমাতে এটা কী করলা। যদি পারো গানটি নিয়ে আবার কাজ কইরো, ফুটিয়ে তুইলো।’আইয়ুব বাচ্চুর এ কথা তার কানে বাজছে বলে জানিয়েছেন তিনি। তিনি আইয়ুব বাচ্চু গান নিয়ে নতুন করে কিছু করা ইচ্ছাও জানান নায়ক ফেরদৌস।

উল্লেখ্য,কিংবদন্তি সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম শহরের এক বনেদী হাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম রবিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।জানা যায়, আগামীকাল রাজধানীর ধানমন্ডিতে প্রথম জানাজা হবে।শনিবার জন্মস্থান চট্টগ্রামে চির নিদ্রায় সমাহিত করা হবে এ কিংবদন্তিকে।

Facebook Comments