Saturday , October 20 2018

ছবিগুলো পৃথিবীর সকল নিঃস্বার্থ ভালোবাসাকে ফুটিয়ে তুলবে

যান্ত্রিক এই যুগে ভালোবাসা যেন দিন দিন ঠাঁই করে নিতে চাচ্ছে জাদুঘরে। কিন্তু ভালোবাসা নামক পরম আরাধ্য এই বিষয়টি কিছু মানুষ এখনো বয়ে নিয়ে যাচ্ছেন। এই ছবিগুলোই তারই প্রমাণ। ছবিগুলো দেখে হয়তো নিজের অজান্তেই আপনার চোখের কোণে জমা হবে একবিন্দু অশ্রু। চলুন দেখে আসা যাক-

১। অভিনেতা ও কমেডিয়ান প্যাটন ওসওয়াল্ট এমি অ্যাওয়ার্ড পাওয়ার পূর্বেই তাঁর স্ত্রী মারা যান। তিনি একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে তাঁর স্ত্রীর অবদান ছিল অনেক বেশি। তাই প্রিয় মানুষটির মৃত্যু তিনি মেনে নিতে পারেননি। তাই এমি অ্যাওয়ার্ড পাওয়ার দিনটি তিনি এমনভাবে উৎযাপন করতেন যেন তাঁর স্ত্রীও তাঁর সাথে বসে আছেন!

২। সন্তানদের প্রতি মায়ের ভালোবাসার অন্য কিছু দিয়ে তুলনা করা যায় না। তাই ছেলে হারিয়ে যাওয়া ছেলের উদ্দেশ্যে করে একটি ম্যাসেজ লিখে দিয়েছেন এই মা। যাতে লেখা আছে, আমি প্রতিজ্ঞা করছি তোমাকে খুঁজে পাবো না, আমি কখনোই থেমে থাকবো না…সত্যি মা তুমি মহান!

৩। মায়ের ভালোবাসা, হার্টের অপারেশনের পর, সন্তানের বুকে কান পেতে যেন শুনতে চাইলেন সন্তানের মনের কথা…!

৪। এই মহিলাটির স্বামী মারা গেছেন অনেক আগে, কিন্তু তিনি এখনো তাকে আড়াল হতে দেননি…

৫। গাড়ির স্টিয়ারিং এ লাগানো বাবার উদ্দেশ্যে মেয়ের চিঠি, যেখানে মেয়ে বাবার প্রতি তার ভালোবাসা প্রকাশের পাশাপাশি কঠোর প্ররিশ্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছে।

৬। বৃষ্টিতে ভেজা এক বিড়ালকে নিজের ছাতা দিয়ে দিলো এক শিশু।

৭। পার্কের একজন কর্মী হাতির মৃত্যুতে কান্না করছেন। এ যেন মানুষ ও প্রাণীর অকৃত্রিম ভালোবাসার মেলবন্ধন।

৮। “মিস থাইল্যান্ড ২০১৫” যার মা একজন পরিচ্ছনতা কর্মী। পরম মমতাই এতদূর পর্যন্ত আসতে সাহায্য করেছেন মেয়েকে।

৯। উড়ন্ত বেলুনের সাথে পাওয়া মৃত মায়ের প্রতি লেখা একটি শিশুর চিঠি।

১০। ভালোবাসার কোন বয়স নেই।

১১। এই দম্পতি আসলেই মুগ্ধ করার মতো। যাদের টি-শার্টে লেখা “Together Since 1952”!

Facebook Comments