Thursday , October 4 2018

মাশরাফির এই ইশারা নিয়ে যা লিখল ভারতীয় মিডিয়া

মাশরাফির এই ইশারা- বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গতকাল ভারতের বিপক্ষে ফাইনালে তিনি ড্রেসিং রুম থেকে বার্তা দিয়েছিলেন লিটন দাসকে। আর মাশরাফির দেয়া সেই বার্তা মেনেই বড় ইনিংস খেলে গেলেন লিটন দাস। আর এটা নিয়ে প্রতিবেদন করেছে ভারতীয় পত্রিকা এবেলা।

তারা লিখেন, এশিয়া কাপ ফাইনালে ঝলসে উঠল লিটন দাসের ব্যাট। ১১৭ বলে জীবনের সর্বোচ্চ ১২১ রান করে থামেন বাংলাদেশের ওপেনার।

শেষ পর্যন্ত তিনি যদি ক্রিজে থাকতেন তাহলে বাংলাদেশ আরও বেশি রান করতেই পারত। একদিক তিনি ধরে রেখেছিলেন। কিন্তু তাঁর সতীর্থরা একের পর এক ফিরে যাওয়ায় বাংলাদেশ আরও বড় রান করতে পারেনি।

শুক্রবার লিটন দাস ৩৩ বলে অর্ধ-শতরান রান করেন। তিনি পঞ্চাশ করার পরেই বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজাকে দেখা যায় অন্য অবতারে। ড্রেসিং রুম থেকে মাশরাফি ইশারা করছিলেন লিটনকে।

কী বলতে চাইছিলেন বাংলাদেশ অধিনায়ক? খুব স্পষ্ট ছিল মাশরাফির ইশারা। তিনি লিটনকে বোঝাতে চাইছিলেন, পঞ্চাশ করে ফেলেছ। আরও বেশি সময় ক্রিজে কাটাও। পঞ্চাশকে আরও বড় রানে পরিণত কর। মাশরাফির ইশারায় কাজ হয়। লিটন পঞ্চাশকে একশোয় পরিণত করেন।

তাঁর সতীর্থরা যদি লিটনের মতো দাঁত কামড়ে ক্রিজে পড়ে থাকতেন, তাহলে আরও বেশি রানের টার্গেট তাঁরা দিতেই পারত ভারতকে।

Facebook Comments