Sunday , September 30 2018
Breaking News

আব্রামের জন্মদিনে কি করবেন শাকিব-অপু?

একদিন পরই দুই বছর পূর্ণ হবে আব্রামের। প্রথম জন্মদিনটা মায়ের কোলেই কেটেছে। তবে বিশেষ এ দিনে এবার বাবাকেও কাছে পেতে চায় আব্রাহাম খান জয়।

যত মান-অভিমান আর মনোমালিন্যই থাকুক, গত বছর সবার প্রত্যাশা ছিল ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনের অনুষ্ঠানে ঠিকই আসবেন চিত্রনায়ক শাকিব খান। স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের আয়োজনে তিনি আসেন কিনা তা নিয়ে কৌতূহলের কমতি ছিল না সবার। কিন্তু সবাইকে হতাশ করে এসেছিলেন না শাকিব।

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় শুরু হয় ক্ষুদে তারকা আব্রামের জন্মদিনের অনুষ্ঠান। তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন চিত্রনায়ক রিয়াজ, বাপ্পি, চিত্রনায়িকা পূর্ণিমা, কণ্ঠশিল্পী মমতাজ, অভিনেতা ডিএ তায়েবসহ অনেকে। তাদের সামনে জয়কে নিয়ে কেক কেটেছেন অপু। তবে শাকিবের আপত্তি ছিল কার্ডে কেন বাবার ছবি ছিল না।

এবারও অনুষ্ঠান হবে। এজন্য জন্মদিনের দাওয়াতপত্র বাবার হাতে তুলে দিল শিশুপুত্র আব্রাম। তবে বাবা শাকিব খান আসবে কিনা সন্দিহান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএফডিসিতে সিনেমার শুটিং করছিলেন শাকিব খান।

সেখানেই আব্রাম খানকে নিয়ে হাজির হন অপু বিশ্বাস। এ সময় শুটিং সেটের মেকআপ রুমে বসে খানিক সময় পুত্র জয়কে নিয়ে খেলা করেন শাকিব খান। আর এসময় বাবার হাতে জন্মদিনের দাওয়াতপত্র তুলে দেয় আব্রাহাম খান জয়।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর শাকিব খান-অপুর কোলজুড়ে আসে ফুটফুটে এ পুত্রসন্তান। যদিও তাদের দুজনের দুটি পথ দুই দিকে গেছে বেঁকে। কিন্তু তাতে কি! দুজনেরই ‘কলিজার টুকরা’ আব্রাহাম খান।

জয়ের এবারের জন্মদিনটাও ধুমধাম করেই পালন করবেন মা অপু বিশ্বাস। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজন করা হয়েছে এ অনুষ্ঠানের।

সম্প্রতি অপু বিশ্বাস বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের ফ্ল্যাটে উঠেছেন। সেখানেই মায়ের সঙ্গে থাকেন আব্রাম খান জয়।

Facebook Comments