Sunday , September 30 2018
Breaking News

বকুলের আসল পরিচয় জানেন, কোন ক্লাসে পড়েন-বয়ফ্রেন্ড কে

বকুলের আসল পরিচয়- বাঙালী পরিবার মানেই টিভিতে সিরিয়াল তো চলবেই৷ আর বাংলা টিভি সিরিয়াল মানেই জি বাংলা চ্যানেলটির প্রতি মানুষের নজর আগে যায়৷ জি বাংলার বহুল প্রচলিত সিরিয়াল বকুল কথার নায়িকা বকুলের আসল পরিচয় জানেন কী? জানলে অবাক হয়ে যাবেন।

১। বকুল কথা সিরিয়ালের নায়িকা বকুল তার আসল নাম উষশী রায়৷ পেশায় তিনি একজন অভিনেত্রী। জি বাংলার প্রচলিত ধারাবাহিক বকুল কথা সিরিয়ালে কর্মরত আছেন তিনি। এছাড়াও তিনি স্টার জলসা চ্যানেলের মিলন তিথি সিরিয়ালের নায়িকা হিসেবে কাজ করেছেন।

২। বকুল অর্থাৎ উষশী রায় তার বয়স ২৪ বছর। কেলকাতার এক পরিবারে ২৪ফেব্রুয়ারী ১৯৯৪ সালে তার জন্ম হয়৷ কোলকাতা ইউনিভার্সিটি থেকে তিনি অনার্স নিয়ে পড়াশোনা করেন৷

৩। তিনি অভিনয় জগতে পা রাখেন ২০১৫ সালে। যদিও তার রিলেসন সম্পর্কে তিনি সেভাবে পরিস্কার করে কিছুই জানান না। মিডিয়ার সামনে তিনি প্রকাশ করেন যে তিনি এখনো সিঙ্গেল ই আছেন। দেখুন ছবি।

৪। পরিবারে তারা তিন ভাই বোন। তার দুই ভাই রয়েছে কিন্তু তাদের মধ্যে তিনিই সবচেয়ে বড়৷ পরিবার এবং কর্মসূত্রে তিনি কোলকাতায় তার পরিবারের সাথেই থাকেন। তার নিজস্ব কোনো গাড়ি নেই৷

৫। তার পছন্দ অপছন্দের কথা বলতে গেলেই সবার আগে বলতে হয় তিনি ঘুরতে ও গান শুনতে খুব পছন্দ করেন। তিনি একটু বেশিই ফুডিই টাইপের এবং তার পছন্দের খাবার হল চাইনিস। এছাড়াও তিনি ফুচকা খেতে খুবই পছন্দ করেন।

এতটা খাবার প্রিয় হওয়া সত্তেও তার ওজন কিন্তু মাত্র ৫০ কেজি। অর্থাৎ তিনি খাওয়ার সাথে সাথে তার শরীর চর্চা এবং ফিগারের দিকেও যথেষ্ট খেয়াল রাখেন।

৬। তার প্রিয় অভিনেতা বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খান। তার চরিত্র সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় তার চরিত্র খানিকটি বকুল কথা সিরিয়ালের বকুলের মতোই৷

তিনি খুব সাহসী এবং প্রতিবাদী মেয়ে সবকিছুর খবরাখবর রাখতে পছন্দ করেন। তিনি শিশু শ্রম এবং মিথ্যে বলা একদম ই পছন্দ করেন না।

সালমানের হাত ধরে সেই আফগান শিশুটি এখন নায়িকা

ওয়ারিনা হুসেন বলেছেন, ‘লাভযাত্রী’ ছবি তাঁর স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। বলিউডে সুযোগ করে দেওয়ার জন্য সালমান খানের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবেন নবাগত এই অভিনেত্রী। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আফগানিস্তানের সেই ছোট্ট শিশুটির এখন বলিউডে অভিষেক হতে যাচ্ছে।

সালমানের হাত ধরে সেই আফগান শিশুটি এখন নায়িকা

তাঁর বিপরীতে রয়েছেন আরেক নবাগত আয়ুশ শর্মা, যিনি সালমান খানের ভগ্নিপতি। ‘লাভযাত্রী’ পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা।

ওয়ারিনা বলেন, ‘সালমান খান প্রযোজিত ছবি দিয়ে অভিষেক হওয়া অবিশ্বাস্য ব্যাপার। এত বড় প্রজেক্ট, অনেক দায়বদ্ধতা আছে আমার; আর এ বিষয়ে সচেতন আমি। আমি তাঁর প্রতি খুবই কৃতজ্ঞ, এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে।’

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের কাবুলে এক মুসলিম পরিবারে ওয়ারিনা জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ওয়ারি। বাবা ইরাকি, মা আফগানিস্তানি। সাত বছর আগে তিনি ভারতে আসেন। ক্যারিয়ার শুরু করেন মডেলিং দিয়ে।

ওয়ারি বলেন, ‘যখন আমি প্রথম পোর্টফোলিও তৈরি করছিলাম, খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। তখন আমি ইন্ডাস্ট্রির কিছুই জানতাম না। আজ ফের সেই একই স্থানে নিজেকে দেখছি, ছয় বছর আগে যেখানে ছিলাম। এটা আমার প্রথম ছবি এবং আমি জানি না এর কী ভবিষ্যৎ।’

ওয়ারিনা সব সময় চেয়েছেন অভিনেত্রী ও মডেল হিসেবে সফল হতে। তাঁর স্বপ্ন পূরণ করতে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে ‘পারফর্মিং আর্টস’ নিয়ে স্নাতক করেন। লেখাপড়া শেষে ছোটখাটো কয়েকটি মিউজিক ভিডিও করেছেন। এরপর কিছুদিন মডেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন।

সালমান খানের নিজ বাসভবনে তাঁর সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় ওয়ারিনার।

‘তিনি খুব সুন্দর। সবকিছুই নিয়েই ইতিবাচক। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। তিনি আমার বাস্তব জীবনের হিরো। তাঁর জন্যই আমার জীবন সম্পূর্ণ বদলে গেছে। একদম আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে এনে তিনি আমাকে এমন সুযোগ করে দিয়েছেন,’ বলেন ওয়ারিনা।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর সংগ্রামের কথাও বলেন এ অভিনেত্রী। বলেন, ‘বড় প্রকল্পে সুযোগ পাওয়া কঠিন। এখানে অনেক প্রতিযোগিতা, নৈপুণ্য দেখাতে হবে। দুটো ছবি থেকে প্রত্যাখ্যাত হয়েছি। যখন শুরু করেছিলাম, ভালো করে হিন্দি বলতে পারতাম না।’

এরই মধ্যে সবার মনোযোগ আকর্ষণ করেছেন পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতার এ সুন্দরী। আগামী ৫ অক্টোবর ‘লাভযাত্রী’ মুক্তি পাবে।

তবে মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে ‘লাভযাত্রী’ ছবিটি। হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কিছুদিন আগে সালমান খান, ওয়ারিনা হুসেন, আয়ুশ শর্মাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলাও হয়েছে।

প্রথমে এ ছবির নাম ছিল ‘লাভরাত্রি’। বিতর্ক এড়াতে পরে সালমান খান এর নাম পরিবর্তন করেন। সূত্র : হিন্দুস্তান টাইমস।

Facebook Comments