Sunday , September 30 2018
Breaking News

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন বাহুবলীর প্রভাস

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন বাহুবলী’ তারকা প্রভাস। বিশেষ করে আরেক তারকা অভিনেত্রী আনুশকা শেঠির সঙ্গে বহুবার তার বিয়ে ও প্রেমের গুঞ্জন শোনা গেছে। মাঝে শোনা গিয়েছিল কোনও এক ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন প্রভাস। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার সত্যি বিয়ে করতে পিঁড়িতে বসছেন প্রভাস। এমন একটি তথ্য আবারও ভেসে আসছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী মাসে প্রভাসের জন্মদিন। আর ওইদিনই নাকি বিয়ের দিন, তারিখের ঘোষণা করবেন নায়ক নিজেই। অক্টোবরের ২৮ তারিখ নিজের জন্মদিনে বিয়ের ঘোষণা করবেন প্রভাস।

এছাড়া জন্মদিনেই প্রভাসের নতুন চলচ্চিত্র ‘সাহো’র প্রথম লুকও প্রকাশ্যে আসবে। প্রভাসের বিয়ে নিয়ে নানা গুঞ্জন রয়েছে। মোস্ট এলিজিবল ব্যাচেলর হিসেবে তার বেশ কদর আছে নারী মহলে। বাহুবলীর দ্বিতীয় কিস্তির পর নাকি ৬ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রভাস। এখন দেখার বিষয় নিজের ঘরণী হিসেবে প্রভাস কাকে পছন্দ করেন।

Facebook Comments