Saturday , September 22 2018

শাকিব খানকে নিয়ে আসলেও ভালো হত’, ‘জায়গা তো খালিই ছিল,

শাকিব খানকে নিয়ে- শাকিব-অপু বিশ্বাস বাংলাদেশের চলচ্চিত্রে দুটি পরিচিত নাম । খুব অল্প সময়ে এই জুটি সফলতা পেয়েছিল। এই জুটি মানুষের মন জয় করে চিত্রজগতকে একক আধিপত্য বিস্তার করেছিল। সফল জুটি থেকে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা। বর্তমান তারা সম্পূর্ণই আলাদা দুটি মানুষ।

সিনেমায় তাদের জুটিটা যেমন দর্শক গ্রহণ করেছিল তেমনি গ্রহণ করেছিল বাস্তব জীবনেও। তবে বিচ্ছেদের পর কেউ স্রোতে গা ভাসিয়ে দেননি দুজনই ব্যস্ত যার যার কাজ নিয়ে।

অপু বিশ্বাসকে মাঝে মাঝে তাদের সন্তান আব্রামকে নিয়ে দেখা গেলেও শাকিবকে তার সঙ্গে স্বভাবতই দেখা যায় না।তবে বিচ্ছেদ হলেও মানুষ তো মানুষের মনেই থাকে।

ভোলা কি এত সহজ! পর্দাতে প্রায় ২ বছর ধরে অনুপস্থিত ছিলেন অপু বিশ্বাস। শাকিব খানের সাথে বিয়ে, তারপর ডিভোর্স, এখন নিজের সন্তানকে নিয়ে থাকা। এরমধ্যেই কাটছে তার জীবন। সম্প্রতি কিছু ছবির কাজ করছেন আবারো নতুন করে। পর্দায় ফিরবেন তিনি শিগগিরই।

তার আগে একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে নিজের সাম্প্রতিক সময়ের কথা বলেছেন জনপ্রিয় এই নায়িকা।সেখানেই অপুকে জিজ্ঞাসা করা হয়, শাকিব খানকে কি একেবারেই মনে পড়েনা?

জবাবে অপু বিশ্বাস বলেন, আল্লাহ (হাঁসি), এটা একটা কথা বললেন। উপস্থাপককে উদ্দেশ্য করে তিনি বলেন, মাঝখানে তো জায়গা খালিই ছিল। শাকিবকে নিয়ে আসলেও ভালো হত। এরপর তিনি উপস্থাপকের প্রশ্নের উত্তর দেন খুব দৃঢ়ও ভাবে।

শাকিব খানের বাড়ি জান্নাতে মারামারি করতে গেছেন বাপ্পী!

বাংলা সিনেমার এই সময়ের বেশ জনপ্রিয় একজন নায়ক বাপ্পী। ওপর দিকে আরেকজন হলেন বাংলার কিং খান শাকিব খান। এবার তারা দুজনেই আলোচনায় এসেছেন।

গতকাল শনিবার থেকে রাজধানীর অদূরে পূবাইলে শাকিব খানের শুটিংবাড়ি ‘জান্নাতে’ শুরু হয়েছে বাপ্পী চৌধুরীর নতুন ছবি ‘পাগলামি’র শুটিং।ছবিটি পরিচালনা করছেন কমল সরকার।

এই ছবিতে বাপ্পীর বিপরীতে কলকাতার মডেল শ্রাবণী রায়ের অভিনয় করার কথা রয়েছে।জানাযায়, শাকিব খানের শুটিং বাড়ি জান্নাতে মূলত নায়কের বাড়ির অংশ ও মারামারির শুটিংগুলো করা হচ্ছে। আগামী শুক্রবার পর্যন্ত টানা শুটিং করার ইচ্ছে রয়েছে নির্মাতার।

নতুন ছবির শুটিংয়ের বিষয়ে বাপ্পী চৌধুরী বলেন, ‘আমরা গতকাল থেকে ছবির শুটিং শুরু করেছি। ছবিতে কলকাতার নায়িকা কাজ করার কথা থাকলেও এখানে আমার অংশের কাজটি করা হচ্ছে। আশা করি টানা সাতদিন শুটিং করার পর আমার অংশের কাজ শেষ হবে।’

বাপ্পী আরো বলেন, ‘ছবির গল্পটা একেবারেই আলাদা ধরনের একটি গল্প নিয়ে নির্মাণ হচ্ছে। তা ছাড়া কমল সরকার স্যার অনেক সিনিয়র নির্মাতা। আশা করি দর্শক ভালো কিছু পাবেন। এখন পর্যন্ত আমি যে শুটিং করেছি তাতে আমি সন্তুষ্ট। গল্প ও মেকিংয়ে নতুনত্ব আছে।’

সাইমনকে যা বললেন অপু বিশ্বাস

সম্প্রতি গণমাধ্যমের বরাতে জানা গেছে ‘ওপারে চন্দ্রাবতী’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি নিজেও এই বিষয়টি নিশ্চিত করেছেন।

‘ওপারে চন্দ্রাবতী’ ছবিটিতে অপুর বিপরীতে নায়ক হিসেবে আছেন এ সময়ের অন্যতম আলোচিত নায়ক সাইমন সাদিক।গতকাল বিএফডিসি’র ঝর্ণা স্পটে হয়ে গেল ‘ওপারে চন্দ্রাবতী’ ছবির শুভ মহরত।

মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী জনাব শামসুর রহমান শরীফ, ছবির পরিচালক রফিক সিকদার, ছবির প্রযোজক মোঃ নজরুল ইসলাম। তাদের পাশে একই সারিতে বসেছিলেন ছবির নায়ক-নায়িকা সাইমন ও অপু বিশ্বাস।

মহরত অনুষ্ঠান চলাকালে এশার নামাজ এর জন্য আযান শুরু হওয়ায় বেশ কিছুক্ষণ বন্ধ ছিল অনুষ্ঠানের আলোচনাপর্ব। এসময় অপু বিশ্বাসকে সাইমনের সাথে কথা বলতে দেখা যায়। কি কথা হয়েছিল তাদের মাঝে?

এমন প্রশ্নের জবাবে হেসে দেন চিত্রনায়ক সাইমন সাদিক। সাইমন বলেন, ‘আসলে তেমন কিছুই কথা হয়নি। আমাদের মাঝে আগে থেকেই পরিচয় ছিল।

তবে একসাথে কাজ করা হয়নি কখনো। মঞ্চে বসে উনি (অপু বিশ্বাস) আমার বর্তমান সময়ের কাজের বিষয়ে কিছু কথা জিজ্ঞাসা করেছিলেন। আমি তাকে সেই কথারই উত্তর দিয়েছি মাত্র। এর বেশি কিছুই না’।

অপু বিশ্বাসের সাথে কাজের প্রসঙ্গে প্রশ্ন করলে চিত্রনায়ক সাইমন বলেন, ‘উনি নিঃসন্দেহে একজন তারকা শিল্পী। উনার সাথে কাজ করবো জেনে ভাল লেগেছে।

আর প্রত্যেক ছবিতেই একজন নায়িকা থাকে, শ্যুটিং-এ একজন পরিচালক যখন এ্যাকশন বলেন তখন আমার কো-আর্টিষ্ট কে সেটা আমার মাথায় রাখি না।

আমার তখন মাথায় থাকে পরিচালক নায়িকার সাথে আমার থেকে যে শট চাচ্ছেন তা যেন ঠিকমত দিতে পারি। এক্ষেত্রেও এর ব্যাতিক্রম হবে না।

তবে কো-আর্টিষ্ট হিসেবে অপু বিশ্বাসকে পেয়ে খুব ভালো লাগছে। আশা করছি খুব সুন্দর একটি সিনেমা আমরা দর্শকদের উপহার দিতে পারব’।

উল্লেখ্য, চিত্রনায়ক সাইমন বর্তমানে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমায় কাজ করছেন। পাশাপাশি একই পরিচালকের নির্মিত সাইমন-মাহি অভিনীত সিনেমা ‘জান্নাত’ রয়েছে মুক্তির প্রতিক্ষায়।

Facebook Comments