Saturday , September 22 2018

কাকে বিয়ে করবেন অপু বিশ্বাস?

বাংলাদেশের চলচ্চিত্র জগতে আলোচিত দুটি নাম শাকিব খান ও অপু বিশ্বাস। সিনেমায় তাদের জুটিটা যেমন দর্শক গ্রহন করেছিল তেমনি গ্রহন করেছিল বাস্তব জীবনেও। কিন্তু বাতাস উল্টো দিকে বইয়ে তাদের সেই জুটি আজ বাস্তব কিংবা সিনেমা কোন জায়গাতেই নেই।

পর্দাতে প্রায় ২ বছর ধরে অনুপুস্থিত অপু বিশ্বাস। শাকিব খানের সাথে বিয়ে, তারপর ডিভোর্স, এখন নিজের সন্তানকে নিয়ে থাকা। এরমধ্যেই কাটছে তার জীবন। সম্প্রতি কিছু ছবির কাজ করছেন আবারো নতুন করে। পর্দায় ফিরবেন তিনি শীগ্রই। তার আগে একটি বেসরকারী টিভিতে উপস্থিত হয়ে নিজের সাম্প্রতিক সময়ের কথা বলেছেন জনপ্রিয় এই নায়িকা।

সেখানে অপুকে বলা হয় একাকিত্ব বোধ করেন না ?

জবাবে অপু বিশ্বাস বলেন, আমি একাকিত্ব বোধ করছি না। আমি ভেঙে পড়িনা। ভেঙে পড়ার কিছু নাই। আমি অপু, আমি ভেঙে পড়তে জানি না। যা পেয়েছি জীবনে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর যে জীবনে কাহিনী নাই, সেই জীবনের তো মজাই নাই।

তখন উপস্থাপক প্রশ্ন করেন, জীবনে তো এটাও ঠিক যে একা থাকা যায় না। এবার জবাবে নিজের বিয়ে নিয়ে যেসব কথা বলেন অপু বিশ্বাস, শুনুন তার মুখেই।

Facebook Comments