Saturday , September 22 2018

সৌরভের স্ত্রী মধুমিতার গোপন প্রেম ফাঁস!

বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখিকে তো সকলেই চেনেন। তবে সেই পাখি অর্থাৎ মধুমিতা সরকার অভিনয়ে আসার আগে ক্যারিয়ার শুরু করেছিল মডেলিং দিয়ে। প্রথম কাজ ‘কেয়ার করি না’ সিরিয়ালে৷। ‘

বোঝে না সে বোঝে না’ -র পাখি নামটাই তাঁর জীবনে এনে দিয়েছিল সফলতা। সেই পাখির জীবনসঙ্গী সৌরভ সেটাও অনেকেই জানে। কিন্তু সেই পাখি সৌরভ ছাড়াও আরও একজন কে ভীষণ পছন্দ করে৷ ভালোবাসে এটা তা জানতেন?

তাঁর পছন্দের তালিকায় রয়েছেন তাঁর স্বপ্নের নায়ক অক্ষয় কুমার। অভিনয়ের মাঝে সুযোগ পেলেই সে অক্ষয় কুমারের সিনেমা দেখতে বসে যান৷ পাশাপাশি তাঁর পছন্দের তালিকায় রয়েছে ক্যাটরিনা কাইফ। পাখির পছন্দের খাবারের তালিকায় রয়েছে রসমালাই।

সৌরভ-মধুমিতা প্রথম প্রেমের প্রস্তাব

যদিও অভিনয়ের খাতিরে তাকে ফিগার মেন্টেন করতে হয় তবুও সুযোগ পেলেই রসমালাই খেতে ছাড়েন না। শুটিং ফ্লোরেও আসে এই লোভনীয় মিষ্টি। তবে ‘কুসুম দোলা’ -র ইমনও ইতিমধ্যে মন কেড়েছে দর্শকের৷

কলকাতার জনপ্রিয় অভিনয়শিল্পী সৌরভ চক্রবর্তী ও মধুমিতা। তাঁদের আরেকটি পরিচয় হলো তাঁরা দম্পতি। কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে তাঁদের দুর্দান্ত সময় কাটছে। একটি অনলাইন পত্রিকাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সৌরভ চক্রবর্তী তাঁর স্ত্রী মধুমিতা সম্পর্কে অনেক অজানা কথাই জানালেন।

প্রথম প্রেমের প্রস্তাব : আমি আর মধুমিতা একসঙ্গে ‘সবিনয় নিবেদন’ নামে একটি সিরিয়ালে অভিনয় করেছিলাম। এটা ছয় বছর আগের কথা। এই সিরিয়ালে শুটিং করতে এসে মধুমিতার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। আমাদের মধ্যে ভালো বন্ধুত্বও তৈরি হয়। আমি ওকে ‘তুই’ বলে সম্বোধন করতাম। মনে মনে ওকে পছন্দও করতাম। তবে প্রেমের প্রস্তাব প্রথম মধুমিতাই আমাকে দিয়েছিল।

প্রিয় গুণ : মধুমিতার অনেক কিছুই আমাকে মুগ্ধ করে। প্রথমেই বলতে চাই, মধুমিতা সাধারণ একটি মেয়ে। এটা বললাম এ কারণে যে, কখনো মধুমিতার মধ্যে সেলিব্রেটি ভাব দেখিনি। ওর মধ্যে অহংকার নেই। অন্য আট-দশটা মেয়ের মতো মধুমিতা চলাফেরা করে। সাধারণ ভাবে জীবনযাপন করতে পছন্দ করে। অবসরে কলকাতার রাস্তায় হেঁটে বেড়াতেও ভালোবাসে মধুমিতা।

Facebook Comments