ভক্তদের বিয়ে না – ঢালিউডের এক সময়ের লাস্যময়ী, আকর্ষণীয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। গতকাল সোমবার ছিল তার জন্মদিন। বর্তমানে বলতে গেলে বড়-ছোট কোন পর্দাতেই আর দেখা যায় না এই অভিনেত্রীকে। এছাড়া এখনও একাই সময় কাটচ্ছে এই অভিনেত্রীর।
জন্মদিনে জাতীয় দৈনিক প্রথম আলোর সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে অনেক কিছুই শেয়ার করেছেন তিনি। আর সেখানেই বিয়ে সম্পর্কে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিয়ে বড় একটি সিদ্ধান্ত। আশপাশে এত এত বিবাহবিচ্ছেদের খবর পাচ্ছি।
আর কিছু কাছের মানুষের বিবাহিত জীবনের অশান্তি দেখে দেখে এখন নিজেই বিয়ে করতে ভয় পাই। জীবনসঙ্গী হিসেবে একজন সঠিক মানুষের জন্য অপেক্ষা করছি। জীবনসঙ্গী হিসেবে একজন সৎ মানুষ খুব জরুরি।’
১৯৯৫ সালে একটি ফটোসুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আগমন ঘটে পপির। পরবর্তীতে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার।
ভক্তদের বিয়ে না করার আসল কারণ জানালেন পপি
যদিও সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘আমার ঘর আমার বেহেশত’ ছবিতে প্রথম ক্যামেরার সামনে আসেন। অভিনয়ের জন্যই একাধিকবার পেয়েছেন রাষ্ট্রীয় স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজ তার জন্মদিন। দিনটি পারিবারিক আবহেই কাটাবেন বলে জানিয়েছেন পপি।
আলোর খবর
