প্রকাশ্যে চুম্বনেই মারধরের মুখে পড়তে হয় কাপলদের। প্রতিবাদ-বিক্ষোভ হয় দেশ জুড়ে। আর প্রকাশ্যে সেক্স? সে তো ভাবাই অপরাধ এদেশে। হাতে-হাত ধরে হাঁটতে গেলেই ছুটে আসে নানা ধরনের কটূক্তি। বিশ্বের আর এক প্রান্ত এক শহরে এবার থেকে বৈধ প্রকাশ্য যৌনতা।
মেক্সিকোর এক শহর সেই সাহসী পদক্ষেপ নিয়েছে। তারা ঠিক করেছে এসব নিবে আর মাথাব্যাথা রেখে লাভ নেই। প্রেমে আবদ্ধ দুটি মানুষ যা খুশি করুক, তাতে আপত্তি নেই সেখানকার প্রশাসনের। মেক্সিকোর শহর গুয়াদালাজারা সেই বৈপ্লবিক সিদ্ধান্তের নজির তৈরি করেছে।
তাদের নতুন আইনে যা বলা হয়েছে, সেটা অনেকটা এরকম, ”যদি কোনও তৃতীয় ব্যক্তি অভিযোগ না করেন, তাহলে কোনও ফাঁকা জায়গায়, জনবহুল জায়গায়, গাড়িতে যৌন সম্পর্কে কোনও অপরাধ নেই। কেউ অভিযোগ জানালে, তবেই সেটা প্রশাসনিক অপরাধ বলে গণ্য হবে।
আসলে, এসব ঝঞ্ঝাট আর সইতে পারছিল না পুলিশ। সেইজন্যই এই সিদ্ধান্ত। নেক সময় দেখা যাচ্ছিল, এসব অভিযোগ নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে অনেক সত্যিকারের অপরাধের ব্যবস্থা নেওয়া হয়ে উঠছিল না। তাই এসব থেকে দূরে সরে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সেই শহরের প্রশাসন।
মেক্সিকোর স্থানীয় সংবাদমাধ্যম ‘এনবিসি শিকাগো’র রিপোর্ট অনুযায়ী, অভিযোগ না পেলে প্রকাশ্য সেক্সে নাক গলানোর আর কোনও অধিকার নেই পুলিশের। তবে সেদেশের বাসিন্দারা অবশ্যই অনেকেই এই নয়া আইনে আপত্তি তুলেছেন। তাঁদের মতে, এই আইন জারি হলে, ধর্ষণের আশঙ্কা বাড়তে পারে। রাস্তাঘাটে মহিলারা হামলার শিকারও হতে পারেন। বিরোধী দলগুলিও এই আইনে আপত্তি জানিয়েছে।
আলোর খবর
