Tuesday , August 21 2018

অভিষেকেই ইশরাতের ব্যালি ডান্সের কারিশমা (ভিডিও)

ছোটপর্দায় তার জার্নিটা শুরু ২০০৮ সালে। এরপর থেকে মডেলিং ও অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন ছোট পর্দায়। বলছি, অভিনেত্রী ইশরাত তন্বীর কথা। তবে নতুন খবর হলো, এবার তিনি বড়পর্দায় নাম লিখিয়েছেন একটি আইটেম গানের মাধ্যমে।

ক’দিন আগে বিএফডিসির ৩নং ফ্লোরে ধারণ করা হয় উত্তম আকাশ পরিচালিত ‘বয়ফ্রেন্ড’ ছবির আইটেম গান। এতে পারফর্ম করে অসম্ভব সুন্দর ব্যালি ডান্সের মাধ্যমে এরই মধ্যে উপস্থিত সকলের নজর কেড়েছেন তিনি।

তন্বীর ‘বোতল ভরা পেপসি’ শিরোনামের আইটেম গানটির কোরিওগ্রাফার ছিলেন আজাদ। এই ছবিটি প্রযোজনা করেছে শাপলা মাল্টিমিডিয়া। আর এই ছবিতে প্রথমবারের মতো নায়ক হিসেবে দেখা যাবে তাসকিন রহমানকে। যিনি এরই মাঝে ভিলেন চরিত্রের মাধ্যমে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছেন।

শুধু তাই নয়, ঈদের পর দেশের একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠানের ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে তন্বীর। তবে এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হন ইশরাত। প্রথম বড় পর্দায় পারফর্ম করে দারুণ উচ্ছ্বসিত ইশরাত। এখন থেকে নিয়মিত হতে চান বড় পর্দায়।

যে রাঁধে সে নাকি চুলও বাঁধে। এ কথার প্রতিফলন পাওয়া যায় ইশরাতের মধ্যেও। অভিনয়, ডান্স, মডেলিং, গানের পাশাপাশি তিনি পশু-পাখি পালন, বাইক রাইডিং এমনকি রান্নায়ও দারুণ পারদর্শী তিনি।

একটু একটু করে শেখার মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান একজন অভিনয় শিল্পী হিসেবে এমনটিই চাওয়া বিনয়ী মেয়ে ইশরাতের।

Facebook Comments