মোবাইল ফোনের নতুন কলরেট- মোবাইল ফোনের জন্য নতুন কলরেট চালু হতে যাচ্ছে। আজ সোমবার রাত ১২টা পেরুলেই এ কলরেট চালু হবে। নতুন কলরেট অনুযায়ী, কোনও অপারেটরে সর্বনিম্ন ৪৫ পয়সা এবং কলরেটের সর্বোচ্চ সীমা ২।
এরই মধ্যে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি দেশের সব মোবাইল ফোন অপারেটরকে এই নির্দেশনা পাঠিয়েছে। অপারেটরগুলো এই নির্দেশনা কার্যকরের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেছেন, এখন থেকে আর মোবাইলে অফ নেট ও অন নেট থাকবে না। কলরেটের নতুন সীমা সর্বনিম্ন ৪৫ পয়সা। আর সর্বোচ্চ সীমা ২টাকা। আগামীকাল থেকেই নতুন কলরেট কার্যকরের কথা জানিয়েছেন তিনি।
আরো পড়ুনঃ
অনলাইনেই মিলবে কসাই
অনলাইনেই কসাই ডাকার সুবিধা নিয়ে এসেছে ইন্টারনেটভিত্তিক সার্ভিস প্লাটফর্ম সেবা ডট এক্সওয়াইজেড। ঈদ-উল-আজহা উপলক্ষে এই সেবাটি চালু করছে তারা।
কোরবানির পশুর মূল্য অনুযায়ী কসাই পেশাজীবীর সেবামাশুল নির্ধারিত হবে বলে জানিয়েছে সেবা ডট এক্সওয়াইজেড। এক্ষেত্রে গ্রাহকের পশুর মুল্যের ওপর প্রতি হাজারে তিনশত টাকা করে সেবামাশুল প্রদান করতে হবে। তবে এই সেবা প্রাথমিকভাবে শুধু ঢাকার মধ্যেই পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
ঈদ-উল-আজহার সময় শহরে অনেকেই পশু কোরবানির সময়ে মাংস প্রক্রিয়াকরণে দক্ষ কসাই খুঁজে পান না। তাদের দুর্ভোগ নিরসনেই এই সেবাটি আনা হচ্ছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে।
পশু কোরবানি ছাড়াও শহরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য সেবা ডট এক্সওয়াইজেড এর রয়েছে ক্লিনিং সার্ভিস । কোরবানি পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনায় নিবন্ধিত পরিচ্ছন্নতা কর্মীও সরবারহ করবে প্রতিষ্ঠানটি। তাদের ওয়েবসাইটে গিয়ে যে কেউ খুব সহজেই এসব সেবা নিতে পারবেন
আলোর খবর
