Friday , August 17 2018
Breaking News

টনি ডায়েসের জন্মদিনে তারকাদের সমাগম

টনি ডায়েসের জন্মদিনে- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন এক সময়ের জনপ্রিয় টিভি অভিনেতা টনি ডায়েস। যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি ফার্মের ম্যানেজমেন্ট ডিভিশনে কর্মরত আছেন তিনি। ২০০৮ সালের শেষের দিকে বাংলাদেশ ছেড়ে চলে যান এ অভিনেতা। এরপরই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। ‘মেঘের কোলে রোদ’ সিনেমার মধ্য দিয়ে জনপ্রিয় হওয়া এ অভিনেতা মাঝে মধ্যে পর্দায় দেখা দিয়েছিলেন। এরপর আবারো হারিয়ে যান।

আজ এ অভিনেতার জন্মদিন। এবারের জন্মদিনে পরপর দুইটি কেক কেটেছেন তিনি। আজকের এ বিশেষ দিনটি উপলক্ষে নিউ ইয়র্কে পারিবারিকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনে দেখা গেল ছোট পর্দার তারকাদের সমাগম। এসময় স্ত্রী প্রিয়া ডায়েস, মেয়ে অহনা ডায়েস ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত বেশ কিছু তারকাসহ তার কাছের কয়েকজনকে দেখা গেছে।

অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সক্রিয় টনি ডায়েস। তাইতো ১২ আগস্ট নিজের জন্মদিন পালনের কিছু ছবি ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন।

ছবিগুলোর ক্যাপশনে টনি ডায়েস লিখেন, ‘সন্ধ্যা থেকে মধ্যরাত, একটার পর একটা কেক কাটা। তোমাদের ভালোবাসায় আমি মুগ্ধ। তাই তো রবীন্দ্রনাথের ভাষায় বলতে চাই, ‘আমি তোমাদেরই লোক’। অনেক ধন্যবাদ সবাইকে সুন্দর সময়ের জন্য।

তার পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, নিয় ইয়র্কে টনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ও তার সঙ্গে কেক কাটায় অংশ নেন অভিনেত্রী শিরিন বকুল, তমালিকা কর্মকার, তারিন জাহান, উপস্থাপক খাইরুল ইসলাম পাখি ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়সহ আরও অনেকে।

এদিকে ফেসবুকে পোস্ট দিয়ে টনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য তারকারাও। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী রিচি সোলায়মান, অভিনেতা, লেখক ও উপস্থাপক শামীম শাহেদসহ আরও অনেকে।

Facebook Comments