Tuesday , November 6 2018
Breaking News

ছবিতে কী দেখছেন? উত্তরেই বোঝা যাবে মনের অবস্থা


অনেক সময়ই আমরা যা দেখি,তা আসলে আমাদের মনের প্রতিচ্ছবি। জানেন কিএকটা ছবির মধ্যে যখন আর একটা ছবি লুকিয়ে থাকে, প্রথম দেখায় সেই ছবিটাই আমাদের চোখে পড়ে যা আসলে আমাদের মনেরই প্রতিচ্ছবি?

মুখ না মাছ: উত্তর মুখ হলে ভীষণ সামাজিক মানুষ আপনি। খুব সহজে অন্যের সঙ্গে মিশে যেতে পারেন এবং কৌতূহলী। আর মাছ হলে, নিজের জীবন নিয়ে বেশ খুশি। ভবিষ্যতের ভাবনা ভাগ্যের উপর ছেড়ে দেন। যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন।

কি হোল না কান্না: উত্তর যদি কি হোল হয় তাহলেনিজের জীবন নিয়ে ভীষণ ভাবে কৌতূহলী আপনি। সব সময়ই এমন মনে হয়, অপরিচিত কারও সঙ্গে দেখা হতে পারে। আর কান্না হলে, আপনার মানসিক অবস্থাঠিক কী রকম? নিজেই বুঝে উঠতে পারেন না। অর্থাৎ নিজের মুড বুঝতে সমস্যায় ভোগেন।

পিলার নাকি মানুষ: যদি আপনার উত্তর পিলার হয় তাহলে আপনি স্বপ্ন দেখতে পছন্দ করেন এবং ভীষণ রোম্যান্টিকও। আর উত্তর যদি মানুষ হয় তাহলে জীবনে প্রতিষ্ঠিত হতে খুব বেশি পরিশ্রম করতে হবে না আপনাকে।খুব সেনসিটিভ এবং দয়ালু মানুষ।

মহিলা না পুরুষ: পুরুষের মুখ দেখতে পেলে আপনি ভীষণ রোম্যান্টিক, এবং নিজের পার্টনারকে ভীষণই ভালবাসেন। আর মহিলার মুখের অর্থ জীবনের প্রতি ভীষণই পজিটিভ দৃষ্টিভঙ্গি আপনার।

খুলি না মহিলা: প্রথম দেখাতেইখুলি চোখে পড়ার অর্থ আপনি বাস্তববাদী। সুন্দর জিনিস যে খুব বেশি দিন টেকে না তা বিশ্বাস করেন। আর যদি দেখেন, এক মহিলা আয়নার সামনে বসে রয়েছেন তার অর্থ আপনি কিন্তু ভীষণই অসচেতন।

মুখ না লাঠি:ছবিতে যদি দু’জনের মুখ দেখতে পান তার অর্থ কোনও অসুবিধায় পড়লেই আশেপাশ দেখেতা সমাধান করেন। আর লাঠির আকারে দেখতে পেলে তার অর্থ সব কিছুকে দূর থেকে যাচাই করতেই পছন্দ করেন।

Facebook Comments