Sunday , November 11 2018

টাকা দাও, নয়তো বলবো রেপ করেছো

ধর্ষণের মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক ব্যক্তিকে হুমকি দিচ্ছেন এক নারী। ওই ব্যক্তিকে ১০ লাখ টাকা দেওয়ার দাবি করে হুমকিদানকারী নারী বলছেন, ‘টাকা দাও নয়তো বলবো রেপ করেছো।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নয়ডার সূরজনগর থানার লখনওয়ালি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। গত রোববার ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

নয়ডা পুলিশের কর্মকর্তা (তদন্ত) জানান, গত ১১ অক্টোবর এক ব্যক্তি থানায় এসে অভিযোগ করেন, তার বান্ধবী তার কাছে টাকা দাবি করে হুমকি দিচ্ছেন। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন অংকে টাকা নিলেও এবার ১০ লাখ টাকার দাবি করছেন। অনথ্যায় পুলিশের কাছে রেপ কেস করে ফাঁসিয়ে দেওয়ার কথাও বলছেন ওই নারী। তার ভাষ্য, ‘টাকা দাও নয়তো বলবো রেপ করেছো’।

প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে এফআইআর দায়েরের মাধ্যমে অভিযোগের তদন্ত শুরুর পর গত রোববার অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে আইপিসির ৩৮৮ এবং ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। পরে আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Facebook Comments