Monday , November 5 2018

​বিলাসবহুল জেট-এর মালিক তারা, চলুন দেখে নেয়া যাক …..

পৃথিবীর অন্যান্য তারকাদের থেকে অনেকটা আলাদা বলিউড তারকারা। তারা বিলাসবহুল জীবন যাপনে বেশ সাচ্ছন্দ্যবোধ করেন। আর এই বিলাসবহুল চলাফেরার জন্য ২৪ ঘণ্টা নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন এই তারকারা।

তাছাড়া তাদের লাইফ স্টাইল, যশ খ্যাতি পারিপার্শ্বিক সবই হয় অনেকটা রাজকীয়। ফলে, কখনো ডুপ্লেক্স বাড়ি কখনো বিলাসবহুল গাড়ি আবার কখনো প্রাইভেট বিমান কিনতেও শোনা গেছে। তাছাড়া এও হয়েছে যে, তাদের কেউ কেউ বিশ্বের শীর্ষ ধনীদের তালিকাতে নাম লেখানোর সুযোগ পেয়েছেন।

এদিকে, এই ধরণের বিলাসবহুল তারকাদের জীবন যাপন সম্পর্কে জানতে চায় না এমন পাঠক খুব কমই আছে। আজ ডেইলি বাংলাদেশের পাঠকদের চাহিদার কথা ভেবে এমনই কিছু তারকাদের নিয়ে আলোকপাত করা হবে, যারা এরইমধ্যে ব্যক্তিগত জেট বিমানের মালিক হয়েছেন।

চলুন দেখে নেয়া যাক সেই সব তালিকায় কারা আছেন-

প্রিয়াঙ্কা চোপড়া দুই অঙ্গন তথা বলিউড কিংবা হলিউডের সফল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বেশ বিলাস বহুল জীবন যাপন পছন্দ করেন তিনি। ব্যক্তি ব্যবহারের জন্য তারও একটি জেট বিমান আছে। অবসর সময়ে কাছের মানুষদের নিয়ে ওই বিমানে করে ঘুরে বেড়াতে ভালোবাসেন এই অভিনেত্রী। বিশেষ করে ভারতের যে কোন স্থানে যেতে প্রায় সময় এই জেট ব্যবহার করেন প্রিয়াঙ্কা।

শাহরুখ খান বলিউড বাদশা শাহরুখ খান। তার জীবনযাপনে সর্বদা খুঁজে পাওয়া গেছে রাজকীয়তার প্রভাব। দূরে কোথাও বের হওয়ার সময় যখন তখন গ্যারেজে রাখা জেট বিমানটি নিয়ে উড়াল দেন এই কিং খান। তিনি ব্যক্তিজীবনে এতটাই সৌখিন যে, শুধু বিমানই নয় নতুন মডেলের কোন গাড়ি বাজারে আসলে সেটিও প্রথম কিনে ফেলেন বলিউড অভিনেতা শাহরুখ খান।

সানি লিওন ভারতের অন্যান্য তারকাদের থেকে একেবারে পিছিয়ে নেই নীল ছবি থেকে আসা বলিউড ছবির নায়িকা সানি লিওনও। বিলাসবহুল জীবনযাপনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে এই অভিনেত্রী। জানা গেছে, একটি ব্যক্তিগত জেট বিমান আছে এ অভিনেত্রীরও। তাছাড়া হরেক রকমের বিলাসবহুল গাড়ির মালিকও তিনি।

বলিউডে ক্যারিয়ার শুরু করার কিছুদিন পরেই বিমান ও বিভিন্ন গাড়ি কেনা শুরু করেন সানি লিওন।

সালমান খান বলিউডের হার্টথ্রব নায়ক ভাইজান খ্যাত সালমান খান। ব্যক্তিগত ব্যাবহারের জন্য তিনি একটি ছোট্ট জেট বিমান ব্যবহার করেন। তবে ভাইজান বিমান থেকে বেশি সাচ্ছন্দ্যবোধ করেন গাড়িতে। তাই তার সংরক্ষণে অনেকগুলো গাড়ি রয়েছে বলেও জানা গেছে। তবে ফ্যাশন সচেতন এই নায়কের বিমানটিও ঠিক তারই মতো, বেশ স্টাইলিশ।

মাধুরী দীক্ষিত বলিউডের মিষ্টি মেয়ে মাধুরী দীক্ষিত। এই অঙ্গন থেকে বহু আগেই বিদায় নিয়েছেন তিনি। তবে বিলাশ বহুল জীবন যাপনে অন্যদের চেয়ে কোন অংশে কমতি নেই তার। বিভিন্ন প্রথম শ্রেণীর নায়িকাদের মতই এখনো বিলাস বহুল জীবনযাপন করছেন তিনি। জানা গেছে, তারো একটি স্টাইলিশ ব্যক্তিগত জেট বিমান আছে। যা নিয়ে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এই অভিনেত্রী।

অমিতাভ বচ্চন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। বিলাসিতার উচ্চ স্থানে বসবাস করেন তিনি। কখনো নিজের জন্য অপূর্ণ কিছুই রাখেননি অমিতাভ। নিজের ও বচ্চন পরিবারের ব্যবহারের জন্য তারো একটি ব্যক্তিগত জেট বিমান আছে বলে জানা গেছে। যেটি তিনি বিভিন্ন শুটিং ও ঘোরাফেরার কাজে ব্যবহার করেন।

শিল্পা শেঠি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। অনেকদিন ধরে তিনিও সিনেমা থেকে খানিকটা দূরে। তবে তার ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার ব্যক্তিগত ব্যবহারের জন্য আছে একটি জেট বিমান। দূরে কোথাও সফর দেয়ার সময় ও নিজেদের ব্যক্তিগত কাজে জেট বিমানটি নিয়ে উড়াল দিতে দেখা যায় এ দম্পতিকে। তাছাড়া স্বামীর চেয়ে বেশিরভাগ সময় শিল্পাই এটি ব্যবহার করেন বলে শোনা গেছে।

অক্ষয় কুমার বলিউডের অতি বিচক্ষণ ও খিলাড়ি অভিনেতা অক্ষয় কুমার। তার ব্যবহার ও স্ত্রী টুইঙ্কেল খান্নার জন্য একটি নিজস্ব জেট বিমান কিনেছেন তিনি। মাঝে মধ্যেই বিমানটি নিয়ে বেরিয়ে পড়েন এই দম্পতি।

এদিকে, সম্প্রতি ফোবস ম্যাগাজিনে আয়ের দিক থেকে তাকে সর্বোচ্চ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

Facebook Comments