Monday , November 5 2018

মোবাইল রেখেই ঢুকতে হবে সংলাপ কক্ষে

ঢাকা :প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নিতে ড. কামালের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল গণভবনের পথে রওয়ানা হয়েছে। সংলাপে আওয়ামী লীগের পক্ষে থাকবেন প্রধানমন্ত্রীসহ ২২ জন।

জানা গেছে, গণভবনে অনুষ্ঠেয় আজকের সংলাপের সময় কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না ঐক্যফ্রন্টের কোনো নেতা।

সাধারণত গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে নিরাপত্তা চেকিংয়ের সময়ই মোবাইল রেখে দেওয়া হয়। মোবাইল রেখে একটি টোকেন দেওয়া হয়। সাক্ষাৎ শেষে ফেরার সময় সবাই তার ফোন নিয়ে ফেরেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থের এমন ব্যবস্থা। তাই স্বভাবই আজ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপের আগে সবাইকে ফোন রেখেই যেতে হবে।

সংলাপে থাকছেন যারা:
ড. কামাল হোসেনের নেতৃত্বে আজকের সংলাপে অংশ নেবেন- বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এসএম আকরাম, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসু’র সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আ ব ম মোস্তফা আমিন, মোকাব্বির খান, এড. জগলুল হায়দার আফ্রিক ও আ. ও. ম শফিক উল্লাহ।

সংলাপের জন্য প্রথমে ১৬ জনের তালিকা জানানো হলেও বৃহস্পতিবার আরো ৫জনকে তালিকায় যুক্ত করা হয়।

সংলাপে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আরো থাকবেন- ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, দিলীপ বড়ুয়া , রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মাঈনুদ্দিন খান বাদল, অ্যাডভোকেট আনিসুল হক, ড. মো. আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, মাহবুবউল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, আব্দুর রহমান, ড. আবদুস সোবহান গোলাপ, হাছান মাহমুদ, অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম।

Facebook Comments