Monday , October 29 2018

মধ্যরাতে পুলিশের সঙ্গে নারীর বাকবিতণ্ডা, ভিডিও ভাইরাল

মধ্যরাতে সিএনজি অটোরিকশায় এক নারী যাত্রীর সঙ্গে পুলিশের বাদানুবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে ওই নারী অভিযোগ করেন, পুলিশের এক সদস্য তার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছেন। জবাবে সেই পুলিশ সদস্য বলেন, ‘আপনি কিন্তু এতো বিশ্বসুন্দরী না…’

জানা গেছে, ঘটনাটি রাজধানীর একটি পুলিশ চেকপোস্টে। তবে কোন এলাকায় সেটা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সদস্যদের চেহারাও দেখানো হয়নি ভিডিওতে।

চেকপোস্টে ওই নারীকে বহনকারী সিএনজি থামিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান কয়েকজন পুলিশ সদস্য। ভিডিও দেখে ধারণা করা হচ্ছে, ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন পুলিশেরই কোন সদস্য।

ভিডিওতে জানা যায়, হয়রানির অভিযোগকারী ওই নারী রাজধানীর ডেমরা এলাকার অধিবাসী। তবে তার পরিচয় জানা যায়নি।

ভিডিও

Facebook Comments