Monday , October 15 2018
Breaking News

শারীরিক সম্পর্কে ‘আপত্তি’ স্ত্রীর, অতঃপর

স্বামী-স্ত্রী। পৃথিবীর সবচেয়ে আপন এবং মধুর একটি সম্পর্কের বন্ধন। কিন্তু, শারীরিক সম্পর্কে ‘আপত্তি’ করায় স্ত্রীকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছেন এক ঘাতক স্বামী। ওই ব্যক্তি এখানেই খ্যান্ত হননি, খুন করার পর স্ত্রীর মাথাও কেটে নিয়েছেন তিনি।

শনিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে ভারতের তামিল নাড়ু রাজ্যে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, স্ত্রী জেসিন্থা জসবিনকে হত্যা করার ঘটনায় কাট্টুরের ডি শঙ্কর সগায়ারাজ নামক ওই স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে বিয়ে হয়েছিল শঙ্কর-জেসিন্থা দম্পতির। বিয়ের কিছু দিন পর থেকেই তাদের মধ্যে নানান বিষয় নিয়ে ঝামেলা শুরু হয়।

জানা যায়, জেসিন্থার স্বামী বিমা কোম্পানির এজেন্ট শঙ্কর ঠিকমতো কাজ করতেন না। এই নিয়ে জেসিন্থার সঙ্গে শঙ্করের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। কয়েক মাস আগে স্ত্রীকে না জানিয়ে তার বেশ কিছু গয়না বন্ধক রাখেন শঙ্কর। পরে এ নিয়ে শঙ্কর-জেসিন্থার মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা হয়।

একপর্যায় স্বামী শঙ্করের ওপর রাগ করে বাবার বাড়ি চলে যান স্ত্রী জেসিন্থা। এ ঘটনার পর গত ৩০ সেপ্টেম্বর শঙ্কর ও তার বাবা-মা জেসিন্থাকে বুঝিয়ে তাদের বাড়িতে নিয়ে আসেন। গত শনিবার রাতে ফের তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, জেসিন্থা যৌন সম্পর্ক স্থাপনে আপত্তি জানানোয় রেগে যান স্বামী শঙ্কর। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে যখন জেসিন্থা ঘুমাচ্ছিলেন ঠিক তখন শঙ্কর তাকে নির্মম ভাবে কুপিয়ে খুন করেন। এরপর স্ত্রী জেসিন্থার মাথাও কেটে নেন তিনি।

Facebook Comments