মোবাইল ছাড়া এক মুহূর্তও কাটানো অনেকের কাছেই কঠিন। কারো সত্যিই নিজের পেশার জন্য প্রতি মুহূর্তে মোবাইল ফোনটি কাছে রাখা প্রয়োজন, কারো ক্ষেত্রে এটা আবার অভ্যাস হয়ে গিয়েছে। অবসর সময় মানেই মোবাইলে গেমস খেলা, গান শোনা বা চ্যাট করা। এমনও অনেকে আছেন যাঁরা হয়তো বাথরুমেও মোবাইল নিয়ে যাওয়াটা অভ্যাস করে ফেলেছেন। কমোডে বসে বসেই মোবাইল ঘাঁটা তাঁদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু জানেন, এই অভ্যাস আপনার শরীরের কতটা ক্ষতি করছে?
বিশেষজ্ঞরা বলছেন, বাইরে ব্যবহার করা হয়, এমন জিনিস যতটা সম্ভব কম নিয়ে বাথরুমে যাওয়া উচিত। কারণ যখনই আপনি যতবার কমোডে ফ্লাশ করেন, জল এবং বর্জ্য পদার্থ থেকে ছিটকে আসা পদার্থগুলি বায়ুর মধ্যে মিশে যায়। এর মধ্যে জীবাণুও থাকে। বাথরুমে যে হোল্ডারের মধ্যে টিস্যু পেপার রাখা থাকে, সেখানেই সবথেকে বেশি জীবাণু থাকে। আপনার ফোনটি যদি বাথরুমে নিয়ে এই পেপার হোল্ডারের উপরে বা তার আশেপাশে রাখেন, তাহলে ফোনের গায়ে ই-কোলাই, সালমোনেলার মতো জীবাণু জমে যায়। যা থেকে মারাত্মক রোগ ছড়াতে পারে।
তাসত্ত্বেও যদি আপনি ফোন নিয়ে বাথরুমে যান, তাহলে অ্যালকোহল বেসড টিস্যু পেপার দিয়ে বার বার ফোনটিকে মুছে নিন।
আলোর খবর
