Thursday , April 12 2018
Home / খেলাধুলা / অধিনায়ক ওয়ার্নারের বদলে হায়দরাবাদের দায়িত্বে সাকিব!

অধিনায়ক ওয়ার্নারের বদলে হায়দরাবাদের দায়িত্বে সাকিব!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং ইস্যুতে কাঠগড়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারসহ পুরো দল। পুরো ক্রিকেট বিশ্বেই প্রশ্নের সম্মুখে পড়তে হয়েছে ইতিহাসের সবচেয়ে সফলতম দলটিকে।

ঘটনার পরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তিতে এক ম্যাচ নির্বাসিত হয়েছেন অসি দলপতি। কাটা গেছে ম্যাচ ফি’র পুরোটাই। ঘটনার মূল হোতা অসি ওপেনার ক্যামেরন ব্যানক্রফটের নির্বাসন না হলেও ম্যাচ ফি’র ৭৫ শতাংশ কাটা গেছে তার।

ঘরোয়া টি-টোয়েন্টির সবচে’ জমজমাট টুর্নামেন্টের দুটি দলকে নেতৃত্ব দেবার কথা স্মিথ ও ওয়ার্নারের। তবে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে মূল দায়িত্বে আর থাকছেন না স্মিথ। অস্ট্রেলিয়ান এই তারকা ব্যাটসম্যানের বদলে দলের অধিনায়ক হিসেবে থাকছেন অজিঙ্কা রাহানে।

ভারতের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফ টুইট পোস্টে কিছুটা ইঙ্গিত দিয়েছেন ওয়ার্নারকে নিয়ে।তিনি লিখেন, স্টিভেন স্মিথ আর রাজ্যস্থানে অধিনায়ক নন। তেমনি ডেভিড ওয়ার্নারকেও হায়দারাবাদের অধিনায়ক থেকে সরিয়ে নেয়া হতে পারে। তবে কি আইপিএলে আট দলে আটজন ভারতীয় অধিনায়ক হয়ে নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে?

আবেগের বশে কাইফ এমননটা প্রশ্ন তুলতেই পারে। যদি ওয়ার্নারকে অধিনায়কের পদ থেকে বাদ দেয়া হয় সেক্ষেত্রে বাস্তবতাটা আসলে ভিন্ন।

নেতৃত্ব দেবার মতো ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দক্ষিণ ভারতের দলটিতে যারা রয়েছেন নেতাগিরি করতে কতটুকু পারদর্শী সেটিও ভাবনার বিষয়।

দীর্ঘ সাত বছর কলকাতার জার্সিতে আইপিএল মাতিয়েছেন সাকিব। তবে এবার আর বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ককে ধরে রাখেনি দলটি। আর এ সুযোগে রাজস্থান রয়্যালসের সঙ্গে পাল্লা দিয়ে শেষ পর্যন্ত দুই কোটি রুপিতে বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ।

অন্যদিকে দলটি রয়েছেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। স্বাভাবিকভাবেই অভিজ্ঞতার দিক দিয়ে সাকিব থেকে পিছিয়ে থাকবেন ২৭ বছর বয়সী কেন।

সেক্ষেত্রে সানরাইজার্স কোচ টম মুডি ও উপদেষ্টা ভিভিএস লক্ষণ সাকিবের ওপর ভরসা করতেই পারেন!

সানরাইজার্স হায়দরাবাদ দল:

বিদেশি:

ডেভিড ওয়ার্নার, সাকিব আল হাসান, কেন উইলিয়ামসন, কার্লোস ব্রাফেট, মোহাম্মদ নবী, ক্রিস জর্ডান, বিলি স্টেনলেক, রশিদ খান।

ভারতীয়:

ভুবনেশ্বর কুমার, মনিশ পান্ডে, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, ইউসুফ পাঠান, সিদ্ধার্থ কৌল, দিপক হুদা, সৈয়দ খলিল আহমেদ, সন্দীপ শর্মা, শ্রীভাতস গোস্বামী, থাঙ্গারাসু নটরজন, শচীন বেবি, বিপুল শর্মা, সৈয়দ মেহদি হাসান, রিকি ভুই, তন্ময় আগারওয়াল ও বাসিল থাম্পি।