Sunday , October 7 2018

বড় ধরনের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

ঘূর্ণিঝড়ের পূর্বাভাস- ভ্যাপসা গরমে কদিন ধরে অসস্তিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। তবে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, এই গরম খুব বেশি দিন স্থায়ী হবে না। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। একইসাথে অক্টোবরের প্রথমার্ধে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, ‘চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ হতে পারে, যার মধ্যে একটির ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।’

তিনি বলেন, ‘অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ বাংলাদশে থেকে বিদায় নিবে। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তাতে কিছু নদীর পানি বাড়তে পারে। তবে সেগুলো বিপদসীমার নিচেই থাকবে।’

তিনি জানান, গত কয়েকদিন দেশের উপর মৌসুমী বায়ু কম সক্রিয়। সেই কারণেই বৃষ্টিপাত নেই। আর এসময় তাপমাত্রাও বেশি, সেই কারণেই ভ্যাপসা গরমের সৃষ্টি হয়েছে।

Facebook Comments