শাকিব খান ও অপু বিশ্বাস ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা জুটি। একসঙ্গে বহু ছবি উপহার দিয়েছেন দর্শকদের। একসঙ্গে কাজ করতে করতে প্রেমের শুরু , তারপর সেই প্রেম পরিনত হয় বিয়েতে। ২০০৮ সালে ১৮ এপ্রিল এই জুটি গোপনে বিয়ে করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় পুত্রসন্তান আব্রাম খান জয়। আজ জয়ের দ্বিতীয় জন্মদিন। তিন বছরে পা রাখবে জয়।
ছেলেকে নিয়ে মিডিয়ার সামনে আসার পর থেকেই শাকিব-অপুর দুরুত্ব বাড়তে থাকে। দুরুত্ব এতটাই বেড়ে যায় যে চলতি বছর তাদের বিবাহবিচ্ছেদ হয়। জয় তার মায়ের সঙ্গেই বসবাস করছেন।
গত বছর ছেলের প্রথম জন্মদিন স্বরণীয় করে রাখতে বেশ জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন অপু বিশ্বাস। সে অনুষ্ঠানে শোবিজের অনেককেই দেখা গেলেও যাননি শাকিব খান। এবারো দ্বিতীয়ও জন্মদিন উপলক্ষে আজ গুলশানের একটি রেস্তরাঁয় পার্টির আয়োজন করেছেন অপু বিশ্বাস।
গেল মঙ্গলবার বাবার হাতে জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াত কার্ড তুলে দেন জয় নিজেই। এসময় শাকিব বিএফডিসিতে ‘কালপ্রিট’ নামের ওকটি সিনেমার শুটিং করছিলেন। সেসময় হঠাৎ জয়কে নিয়ে উপস্থিত হন অপু।এসময় ছেলেকে নিয়ে বেশ কিছুটা সময় কাটান এবং দুষ্টুমিতে মেতে ওঠেন শাকিব।
এদিকে, জয়ের গতবারের জন্মদিনের দাওয়াত কার্ডে শাকিব খানের নাম ব্যবহার না করলেও এবারের জন্মদিনের দাওয়াত কার্ডে অপু বিশ্বাস তার নামের পাশাপাশি শাকিব খানের নাম ব্যবহার করেছেন।এ থেকে অনেকে ধারণা করেছিলেন এবার হয়তো ছেলের জন্মদিনের অনুষ্ঠানে দেখা যাবে শাকিবকে।
কিন্তু না, এবারো ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছেন না শাকিব খান।তার অনেক ইচ্ছে ছিল সেখানে যাওয়ার। কিন্তু শুটিং ফেলে তিনি যেতে পারছেন না, তবে শুটিং শেষে নিজের বাসায় আয়োজন করেছেন এক ঘরোয়া অনুষ্ঠানের।
আলোর খবর
