Tuesday , September 25 2018
Breaking News

ম্যান অফ দ্যা ম্যাচের পুরষ্কার পেয়ে যাকে ক্রেডিট দিলেন মাহমুদুল্লাহ

আবুধাবিতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ যে আজ আফগানিস্তানকে ২৫০ রানের লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশ, এর পুরো কৃতিত্ব মাহমুদউল্লাহ ও ইমরুলের। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে পরে ব্যাট করে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ১১৯ রানে। আজ আগে ব্যাট করতে নেমেও দুইশর আগে অলআউট হওয়ার শঙ্কা জেঁকে বসেছিল। সে

টি হতে দেয়নি মাহমুদউল্লাহ ও ইমরুলের ১২৮ রানের ষষ্ঠ উইকেট জুটি। ২৫০ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৪৬ রান করে আফগানিস্তান। এতেই ৩ রানের জয় পায় বাংলাদেশ। আর ম্যাচ জিতেই সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের মাহমুদুল্লাহ।

আর এই ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচের পুরষ্কার পান মাহমুদুল্লাহ। পুরষ্কার নিতে এসে মাহমুদুল্লাহ বলেন ,’ আমরা এই ম্যাচ জিততে পারবো সেটা আমাদ্বের আগের থেকেই বিশ্বাস ছিলো। তবে এইখানে ফিজের(মোস্তাফিজের) আলাদা ভূমিকা ছিলো। শেষ ওভারে খুব চাপে থেকেই বল করেছিলো সে।’

Facebook Comments